এক্সপ্লোর

ফেসবুকে ভুয়ো ছবি পোস্ট করে অশান্তি ছড়ানোর চেষ্টা, বিজেপির আইটি সেলের সম্পাদককে গ্রেফতার করল সিআইডি

পশ্চিম বর্ধমান: বসিরহাটকাণ্ডে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। একই অভিযোগে বিতর্কে জড়িয়েছেন হরিয়ানা ও দিল্লির দুই বিজেপি নেত্রী। এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় ফের ভুয়ো পোস্টের অভিযোগ। এবার গ্রেফতার আসানসোলের এক বিজেপি নেতা। মঙ্গলবার আসানসোল থেকে তরুণ সেনগুপ্ত নামে বিজেপির আইটি সেলের ওই নেতাকে গ্রেফতার করে বীরভূম জেলা সিআইডি। অভিযোগ, বীরভূমে হনুমান জয়ন্তীর মিছিলে পুলিশের লাঠিচার্জ নিয়ে ফেসবুকে ভুয়ো ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। পোস্টে লেখা, বীরভূমের পুলিশ সুপার নিশাদ পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার ফারহাদ আব্বাসের নেতৃত্বে বিজেপি কর্মীদের লাঠিপেটা করছে পুলিশ। এই ভুয়ো পোস্ট করার অভিযোগে, গত ২৪ এপ্রিল সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেন সাইবার সেলের ওসি অসীম চক্রবর্তী। প্রাথমিক তদন্তের পর সিআইডি দাবি করে, যে ছবি ও ভিডিও আপলোড করা হয়েছে, তা বিকৃত। সাম্প্রদায়িক উস্কানি দিতে ও পুলিশকে হেয় করতেই এই পোস্ট করা হয়েছে। তদন্তকারীদের আরও দাবি, ছবিতে যে সময়ের কথা বলা হচ্ছে, তখন বীরভূমের পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার। এখনও তিনিই এসপি, নিশাদ পারভেজ নন। অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে জো বি থমাস। ভুয়ো পোস্টের অভিযোগে ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সিআইডি। পাল্টা মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে পাল্টা সোশ্যাল সাইটে রাজনৈতিক লড়াইয়ে নামছে বীরভূম জেলা তৃণমূল। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, বিজেপির কাজ হচ্ছে নোংরামো করা, আমরা পাল্টা সাইবার সেল তৈরি করেছি, আজ থেকেই চালু হল, উন্নয়ন ও সম্প্রীতির বার্তা দিয়ে প্রচার করা হবে। এদিনই পূর্ব মেদিনীপুরের সভা থেকে মিথ্যে প্রচার নিয়ে ফের পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, ব্যক্তিগত স্বার্থে হাল্কা ভাবে কেস নয়, অপরাধীরা যেন সহজে জামিন না পায়। বসিরহাটে অশান্তির পর সোশাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো পোস্টের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এবার পুলিশের বিরুদ্ধে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget