এক্সপ্লোর

‘মত্ত’ অবস্থায় সমুদ্রে নামায় দুর্ঘটনা, মন্দারমণিতে নিখোঁজ আরও দুই যুবকের দেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুর: মন্দারমণিতে নিখোঁজ আরও দুই যুবকের দেহ উদ্ধার। আজ ভোরে মন্দারমণির সমুদ্রতটে লোকেশ মেহরোত্রর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পরে বাড়ির লোকেদের দিয়ে দেহটি সনাক্ত করা হয়। এর কিছুক্ষণ পরই কাঁথির শৌলার সমুদ্রতটে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধারের পর জানতে পারে, দেহটি বিনয় চৌধুরীর। ‘মত্ত’ অবস্থায় সমুদ্রে নামায় দুর্ঘটনা, মন্দারমণিতে নিখোঁজ আরও দুই যুবকের দেহ উদ্ধার শনিবার দুপুর দু’টো নাগাদ কলকাতা থেকে ১১ জনের একটি দল মন্দারমণি পৌঁছয়। এক শিশুর পাশাপাশি এই দলে ৫ পুরুষ ও ৫ মহিলা ছিলেন। পর্যটকরা সমুদ্রের ধারের একটি হোটেলে ওঠেন। তিনটে নাগাদ সমুদ্রে স্নান করতে যান তাঁরা। পুলিশ সূত্রে দাবি, এই পর্যটক দলের অনেকেই মত্ত ছিলেন। তাঁরা বারবার সমুদ্রের দিকে এগোনোর চেষ্টা করছিলেন। নুলিয়া এবং সিভিক ভলান্টিয়াররা বারণ করলেও শুনতে চাননি। পরে, সবার নজর এড়িয়ে অন্য দিক দিয়ে সমুদ্রে নেমে পড়েন সবাই এবং বেশ খানিকটা এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হঠাৎই একটি বড় ঢেউ আসায় তিন যুবক তলিয়ে যান। বাকিটা চিৎকার করতে শুরু করেন! কিন্তু, ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যায় বিপর্যয় মোকাবিলা দলও। শুরু হয় তল্লাশি। etx-7am-mandarmoni-drowned- উদ্ধার হয় নিউটাউনের বাসিন্দা সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়ের দেহ। রবিবার ভোরে মন্দারমণির সমুদ্রতটে, সল্টলেকের বাসিন্দা লোকেশ মেহরোত্রর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণ পরই কাঁথির শৌলার সমুদ্রতটে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে দেহ উদ্ধারের পর জানতে পারে, দেহটি তেঘরিয়ার বিনয় চৌধুরীর। তিনজনই তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। স্থানীয়য়ের দাবি, মন্দারমণির সমুদ্রতট সমতল হলেও, জলের নীচের মাটি ঢালু। ওই ঢালু জায়গায় যখন তিন যুবক দাঁড়িয়ে ছিলেন, তখনই ঢেউ এসে যায়। পুলিশের অনুমান, মত্ত অবস্থায় থাকায় ভারসাম্য রাখতে না পেরে তলিয়ে যান তাঁরা। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনের আরও কড়া অবস্থান নেওয়া উচিত বলে মত পর্যটকদের একাংশের। হাতছানি দিয়েছিল মন্দারমণির সমুদ্র। উইকএন্ডে ছুটে গিয়েছিলেন সমুদ্রের কাছে। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না কলকাতার এই তিন যুবকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget