এক্সপ্লোর

Brucellosis Infection: গবাদি পশুকে ইঞ্জেকশন দিতে গিয়ে বিপত্তি, রাজ্যে ব্রুসেলোসিসে আক্রান্ত আরও ৪

Brucellosis Infection Update: ব্রুসেলোসিসে আক্রান্ত চার প্রাণিবন্ধুকে নিয়ে আসা হয়েছে কলকাতায় (Kolkata)। ভর্তি করা হয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine)।

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ব্রুসেলোসিসে (Brucellosis) আক্রান্ত আরও চারজন। আক্রান্তরা মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা, ডোমকল, জলঙ্গির বাসিন্দা। ব্রুসেলোসিসে আক্রান্ত চার প্রাণিবন্ধুকে নিয়ে আসা হয়েছে কলকাতায় (Kolkata)। ভর্তি করা হয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine)। গবাদি পশুকে ব্রুসেলা ভ্যাকসিন দিতে গিয়ে বিপত্তি। সিরিঞ্জ ভেঙে প্রাণিবন্ধুদের কারও শরীরে, কারও নাকে, চোখে, মুখে ছিটকে লাগে। এখনও পর্যন্ত প্রায় ১৩ জন ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে আরও শতাধিক প্রাণিবন্ধু নমুনা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।

এক লাথিতে বিপত্তি। গবাদি পশুর ভ্যাকসিনেশনের সময় ইঞ্জেকশনের (Injection) সূচ ফুটে বিপত্তি। ব্রুসেলোসিস রোগে আক্রান্ত বেশ কয়েকজন।  ব্রুসেলা (Brucella) নামে ব্যাকটেরিয়া (Bacteria) থেকে ব্রুসেলোসিস ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু।  ২০ থেকে ২৫ সেপ্টেম্বর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে রাজ্যে।  সেই ভ্যাকসিন দিতে গিয়ে প্রাণিবন্ধু, প্রাণিসেবী, প্রাণিমিত্র, কৃত্রিম প্রজনন কর্মীদের মধ্যে কারও ক্ষেত্রে সিরিঞ্জ ভেঙে শরীরে ঢুকে গেছে। কারও সিরিঞ্জ থেকে ভ্যাকসিন ছিটকে নাকে, চোখে, মুখে লেগেছে। এমন ঘটনা ঘটেছে গবাদি পশুর ছটফটানি এবং লাথির চোটে।

ব্রুসেলোসিসের উপসর্গ রয়েছে, এই সন্দেহে প্রায় ১০০ জন গত শুক্রবার এসেছিলেন কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (Calcutta School Of Tropical Medicine)। অনেকের অভিযোগ, কোনওরকম প্রশিক্ষণ ছাড়া এই ভ্যাকসিন  দিতে তাঁদের বাধ্য করা হয়েছে।  আবার কারও অভিযোগ, তাঁদের উপযুক্ত সরঞ্জাম দেওয়া হয়নি।  ব্রুসেলোসিসের উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, মাথা যন্ত্রণা।

সূত্রের খবর, গত সপ্তাহে ট্রপিক্যালে বলে দেওয়া হয়, একদিনে ৩০ জনের বেশি নমুনা নেওয়া সম্ভব নয়।  যাঁদের উপসর্গ দেখা গেছে, তাঁদের ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।  ৫ জনের গুরুতর উপসর্গ থাকায় ভর্তি নেওয়া হয়েছে তাঁদের। গত সপ্তাহের শেষের দিকে নতুন করে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে ৬ জনের। তাঁদের মধ্যে মুর্শিদাবাদের ২ জন। আলিপুরদুয়ারের ২ জন,  বাঁকুড়ার ১ জন ও হুগলির ১ জন বাসিন্দা রয়েছেন।  সেই তালিকায় এবার যোগ হল আরও ৪ জনের নাম। 

আরও পড়ুন: Suvendu Adhikari Appeals to High Court: হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন শুভেন্দু অধিকারীর, আজই শুনানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget