এক্সপ্লোর

Suvendu Adhikari Appeals to High Court: হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন শুভেন্দু অধিকারীর, আজই শুনানি

Calcutta High Court : আজ দুপুরে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।

সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টে (Calcutta High Court) নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী তাঁর আবেদনে জানিয়েছেন, সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলা বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিছনো হোক হাইকোর্টের শুনানি। যে আবেদন নিয়ে শুভেন্দু অধিকারীর বিরোধীপক্ষের কী মতামত বা কলকাতা হাইকোর্টের কী বক্তব্য বা পর্যবেক্ষণ তা জানা যাবে আজই। আজ দুপুরে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি শম্পা সরকারের এজলাসে।

নন্দীগ্রাম মামলা সুপ্রিম কোর্টে বা দেশের অন্য কোনও কোর্টে স্থানান্তর করতে চেয়ে আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের জয়ী বিধায়কের কলকাতা হাইকোর্টে করা এদিনের আবেদনে সেই প্রসঙ্গেরই উল্লেখ রয়েছে। তাঁর বক্তব্য সুপ্রিম কোর্টে যে মামলা বা তাঁর কোনও অংশ বিচারাধীন, তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেন কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া নন্দীগ্রাম মামলা নিয়ে কোনও পদক্ষেপ না গ্রহণ করা হয়। সেই দাবি রেখেই মামলা পিছোনোর আবেদন বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর যে আবেদন নিয়ে তাঁর বিরোধীপক্ষ তথা রাজ্যের শাসকদলের পক্ষে কী বক্তব্য তা অবশ্য প্রকাশ্যে আসেনি। হাইকোর্টে আবেদনের শুনানির মাঝে তারা কী জানায়, বা গোটা বিষয়ে হাইকোর্টই বা কী পর্যবেক্ষণ জানায়, আপাতত তা জানতেই অপেক্ষায় সবপক্ষ।

নন্দীগ্রাম কেন্দ্রে গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে গত ১৭ জুন হাইকোর্টে মামলা দায়ের করেন বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার জন্য বিচারপতিকে আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মামলা ছাড়ার জন্য বিচারপতি কৌশিক চন্দের কাছে আবেদন। যা নিয়ে জল অনেকদূর গড়ায়। শেষপর্যন্ত যে মামলা থেকে সরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জরিমানা করেন বিচারপতি কৌশিক চন্দ। কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলা চলার মাঝেই সুপ্রিম কোর্টের কাছে মামলাটি স্থানান্তর করতে চেয়ে আবেদন করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার জন্য বিচারপতিকে আবেদন মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget