এক্সপ্লোর

গাড়ি চুরির অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সহ ৩

উত্তর ২৪ পরগনা: চালকের গলায় বেল্টের ফাঁস দিয়ে গাড়ি চুরির অভিযোগ। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সহ জগদ্দলে গ্রেফতার তিন। নেপথ্যে বড় চক্র? খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের ৭ দিনের জেল হেফাজত। যাকে বলে, কেঁচো খুঁড়তে কেউটে। গুলি চালানোর তদন্ত করতে গিয়ে গাড়ি চুরি চক্রের হদিশ। উত্তর ২৪ পরগনার জগদ্দলে গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সহ তিন। সপ্তাহ খানেক আগে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় গুলি চালানোর অভিযোগ ওঠে সূরয তিওয়ারি, প্রবীণ দুবে নামে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করে সূরয ও প্রবীণকে। পুলিশের দাবি, জেরার মুখে ধৃতরা জানায়, তারা একটি গাড়িও চুরি করেছে। যে ঘটনায় তাদের সঙ্গে ছিল অভিজিৎ কর্মকার নামে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মঙ্গলবার গভীর রাতেই জগদ্দলের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিজিত্‍‍কে। উদ্ধার হয় গাড়ি, নগদ টাকা। কীভাবে চুরি হয়েছিল গাড়িটি? পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে,  ১৮ মে শিয়ালদা থেকে ৫০০ টাকা দিয়ে গাড়িটি ভাড়া করে তারা। আঁটপুরের কাছে একটি গলির মধ্যে গাড়িটি নিয়ে যায়। সুযোগ বুঝে গলায় বেল্টের ফাঁস লাগিয়ে চালককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালায় তিনজন। ধৃত ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া অভিজিৎ কর্মকারের বাবা নৌবাহিনির আধিকারিক। বাড়ি জগদ্দলের গোলঘর-সুন্দিয়াপাড়ায়। এদিন সেই বাড়িতে ছিল তালা। এদিন ধৃতদের তোলা হয় আদালতে। ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার  পিছনে বড় কোনও গাড়িচুরি চক্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Nepal Update: তখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন , হঠাৎই খবর আসে, নেপালে প্রিন্সিপালের বুদ্ধিতে বেঁচে গেল অসংখ্য় পড়ুয়া
তখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন , হঠাৎই খবর আসে, নেপালে প্রিন্সিপালের বুদ্ধিতে বেঁচে গেল অসংখ্য় পড়ুয়া
Mamata Banerjee:
"অর্ধ-শিক্ষিত-গিরগিটি-লুঠেরার দল” নিশানা মমতার, “কেউ পাত্তা দিচ্ছে না”, পাল্টা নিশানা দেবজিতের
KMC Vote: কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় ৭০০ পাতার চার্জশিট দিল পুলিশ, কাদের নাম রয়েছে ?
বারুইপুরে নাবালিকাকে খুন-ধর্ষণের ঘটনায় ৭০০ পাতার চার্জশিট দিল পুলিশ, কাদের নাম রয়েছে ?

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের অফিসে হামলার অভিযোগে গ্রেফতার ৬, CCTV ফুটেজ ও এক্স পোস্ট ঘিরে চাঞ্চল্য
RG Kar: 'পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, ও গ্রেফতার হয়েছে; এটা তো হওয়ারই ছিল', সোমনাথের গ্রেফতারির পর রত্না দেবনাথ
North Bengal News: টাকার বিনিময়ে পোস্ট মর্টেম রিপোর্ট!উত্তরবঙ্গ মেডিক্যালের কর্মী হাতেনাতে গ্রেফতার
North Bengal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget