এক্সপ্লোর

Coal Scam: কয়লাপাচারকাণ্ডে ফের সিবিআই তল্লাশি, তবে এখনও অধরা লালা

CBI raid in Kolkata and Asansol in the probe of coal scam. | গোয়েন্দাদের দাবি, শুধু অনুপ মাঝি ওরফে লালাই নয়, কয়লা পাচারের সঙ্গে একাধিক অসাধু ব্যবসায়ীর যোগ রয়েছে।

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজ এখনও পায়নি সিবিআই। এই প্রেক্ষাপটে শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোল ও রানিগঞ্জের একাধিক অবৈধ কয়লা খনিতে দিনভর তল্লাশি চালালেন সিবিআই অফিসাররা। তবে, কয়লা পাচার নিয়ে সিবিআই ব্যাপক অভিযানে নামলেও, এখনও যে রমরমিয়েই অবৈধ কারবার চলছে, তা ফের স্পষ্ট হয়ে গিয়েছে।  সিবিআই এর অভিযান চলাকালীন, একাধিক অবৈধ খনিতে দেখা গেল সিঁড়ি নামানো। খোলামুখ অবৈধ খনির আশেপাশে মিলল কয়লাগুঁড়োর স্তূপ। এমনকী অবৈধ খনিতে যেসব শ্রমিকরা কাজ করেন, তাঁদের নানা সরঞ্জামও উদ্ধার কছেন সিবিআই অফিসাররা। কিন্তু কীভাবে এই অবৈধ খনিগুলির হদিশ পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? সিবিআই সূত্রে খবর, কয়েকদিন আগে অবৈধ কয়লা পাচারের সময় দুই ট্রাক চালককে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ। তারপর ধৃতদের নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, ধৃত ওই দু’জনকে জেরা করে মেলা তথ্যের ভিত্তিতেই আসানসোল ও রানিগঞ্জের অবৈধ কয়লাখনিগুলির হদিশ পান গোয়েন্দারা। এরপর এদিন সকাল থেকেই শুরু হয় অভিযান। ধৃত দু’জনকে নিয়ে রানিগঞ্জের বাঁশড়ায় যায় সিবিআই। শুধু অবৈধ কয়লাখনির সন্ধানই নয়, সিবিআইয়ের দাবি, ধৃতদের জেরা করে বেআইনি কয়লা খনি থেকে কয়লা তোলা ও পরে তা পাচার সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেইসব তথ্য বিশ্লেষণ করে গোয়েন্দাদের দাবি, শুধু অনুপ মাঝি ওরফে লালাই নয়, কয়লা পাচারের সঙ্গে একাধিক অসাধু ব্যবসায়ীর যোগ রয়েছে। পাচারচক্রের সঙ্গে জড়িত রয়েছে পুলিশের একাংশও। যদিও এদিনের তল্লাশিতে একাধিক খোলামুখ অবৈধ কয়লা খনির সন্ধান পেলেও, কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগে মঙ্গলবার কয়লা পাচারচক্রের চাঁই ধরতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চলে অনুপ মাঝি ওরফে লালার একাধিক বাড়ি ও অফিসে। বিভিন্ন দলে ভাগ হয়ে সিবিআইয়ের ৩০০ জন অফিসার তল্লাশি চালান ইসিএলের চারজন জেনারেল ম্যানেজারের বাড়িতেও। নগদ ৫০ লক্ষ টাকার পাশাপাশি কোটি কোটি টাকার সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়। এরইসঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও দাবি, ইসিএল আধিকারিকদের জেরা করে জানা গেছে, ৬ বড় কয়লা ব্যবসায়ীকে নিয়ে সিন্ডিকেট তৈরি করে বেআইনিভাবে কয়লা পাচারের কারবার চালাতেন লালা। গত শনিববার লালার শেক্সপিয়র সরণির অফিস-সহ ৪ রাজ্যের ৪৫ জায়গায় ম্যারাথন অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, লালার অফিস থেকে একটি খাতা পাওয়া গিয়েছে। তাতে কয়েকজন ব্যবসায়ী ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং সরকারি আধিকারিকদের নাম রয়েছে। সিবিআই সূত্রে দাবি, ওই ব্যক্তিদের সঙ্গে লালার কী যোগ ছিল, কোনও আর্থিক লেনদেন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সে জন্য একটি দলও তৈরি করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget