এক্সপ্লোর

বাঁকুড়া থেকে বনগাঁ, ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা জেলায় জেলায়

আমডাঙায় ভ্যাকসিনের লাইনে দাড়িয়ে কয়েকজন অসুস্থও হয়ে পড়েন।

সমীরণ পাল ও পূর্ণেন্দু সিংহ: ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা বাঁকুড়া শহরে। একই ছবি উত্তর ২৪ পরগনার আমডাঙা ও বনগাঁতেও। আমডাঙায় ভ্যাকসিনের লাইনে দাড়িয়ে কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। পরে অবশ্য পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তার উপরে আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এহেন পরিস্থিতিতে ভ্যাকসিনেশনের উপর জোর দিচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। সেই ভ্যাকসিন পেতেই কালঘাম ছুটছে। ভ্যাকসিন পেতে চূড়ান্ত হয়রানির ছবি জেলায় জেলায়। ভ্যাকসিন নিতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রাহকদের বচসা, ধাক্কাধাক্কি। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন কেউ কেউ। বাঁকুড়া শহরে এক ভ্যাকসিন গ্রাহক বলেন,  অন্তত ৩০০ জনকে তো দেওয়া হবে। রেডক্রস সোসাইটির কর্মী জানান, “আজ ১৫০ জনের হয়েছে, আর ১০০ জনকে দেওয়া হবে, এর বাইরে একটাও হবে না, আপনারা বসে থাকতে পারেন।“  এই ঘোষণা হতেই শনিবার সকালে, তুমুল উত্তেজনা ছড়ায় বাঁকুড়া শহরের এই ভ্যাকসিনেশন সেন্টারে।

কেন সবাই ভ্যাকসিন পাবেন না? এই প্রশ্ন তোলেন ভ্যাকসিন গ্রাহকরা। টিকাকরণ কেন্দ্রের সামনেই শুরু হয়ে যায় বিক্ষোভ। ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গেও। শুরু হয়ে যায় কথা কাটাকাটি। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল। আর এই পরিস্থিতিতে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, শনিবার রাজ্যে ২ লক্ষ ৬৩ হাজারের ওপর মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিকে, ভ্যাকসিন দেওয়া নিয়ে বিশৃঙ্খলা ছড়ায় উত্তর ২৪ পরগনার আমডাঙা গ্রামীণ হাসপাতালেও। সকাল থেকেই সেন্টারের সামনে মানুষের থিকথিকে ভিড়। ভ্যাকসিন পেতে হুড়োহুড়ি অবস্থা। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন মহিলা। বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে বনগাঁ হাসপাতালেও। ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা সামাল দেয় বনগাঁ থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget