এক্সপ্লোর

জড়িতদের বরদাস্ত করা হবে না, শিশুপাচার নিয়ে জলপাইগুড়িতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি: মাস খানেক আগে জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ডের ঘটনা সামনে আসার পর রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। গ্রেফতার করা হয় বিজেপি নেত্রী জুহি চৌধুরীকে। মঙ্গলবার সেই জলপাইগুড়ি থেকেই শিশুপাচার রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই জঘন্য কাজ কিছুতেই বরদাস্ত করা হবে না। যেই জড়িত হোন, বরদাস্ত করা হবে না। জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ড নিয়ে বারবারই অস্বস্তিতে পড়েছে বিজেপি। গতমাসে শিশুপাচারে ধৃত হোম কর্ণধার চন্দনা চক্রবর্তীর মুখে শোনা যায় রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নাম। শিশুপাচার নিয়ে তাঁকে যখন প্রশ্ন করা হসে তিনি বলেছিলেন, আমার সঙ্গে কারও কথা হয়নি। জুহি চৌধুরীর কথা হয়েছে। জুহি চৌধুরী হয়তো রূপা গাঙ্গুলি আর কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে কথা বলেছেন। জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ড নিয়ে ঝড় উঠেছে সংসদেও। কংগ্রেস সাংসদ রজনী পাটিল আক্রমণ করেন রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়কে। বলেন, একজন কক্ষে বসে আছে। আরেকজন বিজেপির মধ্যপ্রদেশের নেতা। বিজেপি প্রথম থেকেই এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাতে অবশ্য বিরোধীরা বসে নেই। এই প্রেক্ষাপটে, জলপাইগুড়িতে গিয়ে শিশুপাচার রুখতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন, বাংলাদেশ ও অসম সীমান্তে নজরদারি বাড়াতে। একদিকে শিশুপাচার রুখতে বার্তা, আরেকদিকে মুখ্যমন্ত্রীর জেলার স্বাস্থ্য দাওয়াই। বলেন, অনলাইনেও অভিযোগ জানানোর ব্যবস্থা রাখতে হবে...জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রতি মাসে একবার করে বৈঠক করবে...নেওয়া যাবে না প্যাকেজের বাড়তি টাকা। জেলাতেও বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির একাংশের বিরুদ্ধে নানা অভিযোগ। কোথাও চিকিৎ‍সায় গাফিলতি, কোথাও ভুয়ো বিল, কোথাও আবার অপ্রয়োজনীয় টেস্ট। এ সব রুখতেই স্বাস্থ্য আইন তৈরি করেছে রাজ্য সরকার। গড়া হয়েছে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনও। মুখ্যমন্ত্রী এ দিন নির্দেশ দেন, জেলায় কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা জানাতে হবে জেলাশাসককে। জেলাশাসক রিপোর্ট দেবে কমিশনকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget