স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ‘গণধর্ষণ’, গ্রেফতার দূর সম্পর্কের মামা, এখনও অধরা ২

দক্ষিণ ২৪ পরগনা: যাঁকে মামা বলে ডাকত, সেই তাঁর বিরুদ্ধেই দলবল নিয়ে ভাগ্নিকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ! একদিন পর গঙ্গাসাগরে মৎস্যজীবীদের অস্থায়ী ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার অষ্টম শ্রেণির ছাত্রী। মা অসুস্থ। হেঁসেলের দায়িত্ব তাই তুলে নিয়েছিল ছোট্ট মেয়েটি। কিন্তু, অভিযোগ, সেই সুযোগে শুক্রবার সন্ধেয় দূর সম্পর্কের মামা তার ২ সঙ্গীকে নিয়ে বাড়িতে চড়াও হয়। এরপর ভাগ্নির মুখ চেপে ধরে তুলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরদিন বিকেলে গঙ্গাসাগরে মৎস্যজীবীদের অস্থায়ী ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় কিশোরীকে। অভিযোগ, নির্যাতনে অচৈতন্য হয়ে পড়ে কিশোরী। মারা গিয়েছে ধরে নিয়ে অভিযুক্তরা চম্পট দেয়। মূল অভিযুক্ত দূর সম্পর্কের মামাকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার মা বলেন, দোষীদের শাস্তি চাই। মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। সুন্দরবন পুলিশ জেলার সুপার তথাগত বসু জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে, গণধর্ষণের ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত






















