এক্সপ্লোর

মায়ের বকাবকি, কীটনাশক খেয়ে ‘আত্মহত্যা’ অষ্টম শ্রেণির ছাত্রীর

জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জে ফের স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। বাড়িতেই কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ। মায়ের বকাবকির জেরে অভিমানে আত্মঘাতী, দাবি পরিবারের। বেহালার শ্রেষ্ঠা দে, জলপাইগুড়ির পূজা দাসের পর এবার জলপাইগুড়ির রাজগঞ্জের সরস্বতী দাস। মায়ের উপর অভিমানে চরম সিদ্ধান্ত মেয়ের! ঘরের কাজ নিয়ে বুধবার সকালে মায়ের সঙ্গে বচসা বাধে অষ্টম শ্রেণির সরস্বতীর। পরিবার সূত্রে খবর, কাজ করতে না চাওয়ায় সরস্বতীর মা তাকে প্রচণ্ড বকাবকি করেন। এরপরই নিজের ঘরে চলে যায় ক্লাস এইটের ছাত্রী সরস্বতী। কিছুক্ষণ পর ঘরের মেঝেতে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার দাদা। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সরস্বতীকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ছাত্রীর ঘর থেকে উদ্ধার হয় কীটনাশকের খালি বোতল। মৃত ছাত্রীর দাদা পুলক ঘোষ বলেন, বোন ঘরের কোনও কাজ করত না। সারাদিন পাড়ায় ঘুরত। এই নিয়ে প্রায়ই বকাবকি করত মা। কিন্তু বিষ খেয়ে যে আত্মঘাতী হবে তা ভাবিনি। গত সোমবার বেহালার পর্ণশ্রীতে ষষ্ঠ শ্রেণির শ্রেষ্ঠার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, স্কুলে টিফিন নিয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরে অপমানে আত্মঘাতী হয় ওই ছাত্রী। গত রবিবার টিউশন যেতে না চাওয়ায় জলপাইগুড়ির পূজা দাসকে বকাবকি করেন তার মা। দুপুরে বাড়িতে ঝুলন্ত অবস্থায় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করেন তার দাদা। কখনও মা-বাবার বকা। কখনও আবার সহপাঠীদের সঙ্গে ঝগড়া। সামান্য কারণে এভাবে আত্মঘাতী হওয়ার ভাবনা কীভাবে আসছে ছোট্ট ছেলে-মেয়েগুলোর মনে? উত্তর নেই কারোর কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
TMC-র অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব ED-র
Madan Mitra : এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
এবার ইডির স্ক্যানারে মদন মিত্র, কামারহাটির বিধায়ক বললেন, 'আমি সর্বশক্তি দিয়ে এদের...'
TMC News : 'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
'মামলা লড়ার দরকার নেই, জেলে গিয়ে বসে ভাত খান', মমতার বার্তা শুনেই অভিষেককে নিশানা
21 July :২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..
২১-এর কোনও মঞ্চেই দেখা গেল না শহিদ শ্রীকান্ত শর্মা ও বিশ্বনাথ রায়ের পরিবারকে, ক্ষোভ উগরে বললেন..

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget