এক্সপ্লোর

Bengal Local Train Service: কবে থেকে চলবে লোকাল ট্রেন, কী বললেন মুখ্যমন্ত্রী

এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে।

কলকাতা: তৃতীয় দফায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত ৫ মে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কথা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।ইতিমধ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন,  ‘গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে’।

তিনি বলেছেন, ‘এখনও রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন মিলেছে। কলকাতায় এখনও পর্যন্ত ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  হাওড়ায় এখনও পর্যন্ত ৮৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য,  রাজ্য আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন বলে গত ১২ অগাস্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে চালু থাকছে কোভিডের বিধিনিষেধ।মুখ্যমন্ত্রী বলেছিলেন,   লোকাল ট্রেন চালু করতে আর একটু সময় নিচ্ছি, কারণ থার্ড ওয়েভটা দেখে নিতে হবে। আরও ১৫ দিন এটা থাকবে, অগাস্টের ৩০ পর্যন্ত।এরমধ্যে মুখ্যমন্ত্রী টিকাকরণের গতি বাড়ানোর চেষ্টার কথা বলেছিলেন। বলেছিলেন, ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলে ট্রেন চালু করে দেওয়া হবে। 

কার্যত সেদিনের কথাই এদিন নবান্নে  ফের বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, করোনার থার্ড ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে। তাই এখনও ট্রেন চালু করে দিলে ভিড়ে যাতায়াত করে বাড়ি ফিরলে কোনও শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। এজন্য আরও কিছুটা সময় দেখে নেওয়া প্রয়োজন। তারপর লোকাল ট্রেন চালু করে দেব। 

উল্লেখ্য, লোকাল ট্রেন চালানোর দাবিতে এর আগে একাধিক স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা ফের চালুর অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে রেলের কর্মীদের জন্য কিছু স্পেশ্যাল ট্রেন চলছে। এই ট্রেনগুলিতে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদেরও। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget