এক্সপ্লোর

CM Mamata Banerjee: কয়েকজন মন্ত্রীর কাজে ‘অসন্তোষ’ মমতার, মুখ্যমন্ত্রীর দফতরকে না জানিয়ে বড় খরচ না করার নির্দেশ

তৃতীয়বার ক্ষমতায় আসার পর, বুধবার নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে কয়েকজন মন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সুমন ঘড়াই ও সমিত সেনগুপ্ত, কলকাতা:  কয়েক জন মন্ত্রীর কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর। জানা গেছে, মুখ্যমন্ত্রীর দফতরকে না জানিয়ে বড় খরচ করা যাবে না বলেও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর, বুধবার নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে কয়েকজন মন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেন তিনি।নবান্ন সূত্রে খবর,সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আপনার দেখা করার কথা ছিল। এতদিন হয়ে গেল দিল্লি যাননি কেন? 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাটাল, দিঘা, সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়ে মন্ত্রীদের দল দিল্লি যাবে, দেখা করবেন মন্ত্রীর সঙ্গে, ডিভিসি-ফারাক্কা নিয়ে কথা বলবেন।

নবান্ন সূত্রে আরও খবর, সমবায়মন্ত্রী অরূপ রায়ের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমবায় ব্যাঙ্কের কাজ ঠিকমতো হচ্ছে না। প্রচুর বেনামি অ্যাকাউন্ট আছে। সেগুলোর অডিট করা হয়নি কেন? এই পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য সমবায়মন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

একটি জুডিসিয়াল মিউজিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে পূর্ত দফতর। সূত্রের খবর, সেই বিষয়ে পূর্তমন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দেন, তাঁর অনুমতি ছাড়া হুটহাট খরচ করা যাবে না। 
এরপরই বৈঠকে উপস্থিত সব মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,মুখ্যমন্ত্রীর দফতরের অনুমতি ছাড়া বড় কোনও খরচ করা যাবে না। রাজ্যে অনেক প্রকল্প চলছে। কেন্দ্র টাকা দিচ্ছে না। প্রকল্পের জন্য টাকা লাগবে। সেজন্য খরচ কমাতে হবে। 

এদিকে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কার্যকলাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিন বছরের টাকা আগাম খরচ করে ফেলেছেন আগের মন্ত্রী। 

এদিনের বৈঠকেই মাদার ডেয়ারির নাম বদলে, বাংলা ডেয়ারি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিনই বালি, কয়লা ও গরু পাচার রুখতেও আধিকারিকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।


অন্যদিকে, এদিনই বালি, কয়লা ও গরু পাচার রুখতেও আধিকারিকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
। 

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget