এক্সপ্লোর

Swasthya Sathi Card: লাইনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিলেন স্বাস্থ্য সাথী কার্ড, উনি কি এই কার্ড পাওয়ার যোগ্য? প্রশ্ন দিলীপের

করোনা আবহেই দুয়ারে কড়া নাড়ছে রাজ্য বিধানসভা ভোট। সেই ভোটের আগে স্বাস্থ্য সাথী নিয়ে বড় ঘোষণা করে রাজ্য সরকার।

  কলকাতা: হরিশ মুখার্জি রোডে কলকাতা পুরসভার অডিটোরিয়াম জয় হিন্দ ভবনে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার এই ৭৩ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সামনে লাইনে দাঁড়িয়েছিলেন ৩ জন। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সাথী কার্ড নেওয়ার সময় উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, পুর মন্ত্রী ফিরহাদ হাকিম ও মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেকে সাধারণ মানুষ বলেন। তাই সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়েই স্বাস্থ্য সাথী কার্ড নিয়েছেন। এটা রাজ্যের গর্ব যে উনি সাধারণের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে ভালবাসেন। বলেন পুর মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বলেছেন, নাটক করেছেন মুখ্যমন্ত্রী। উনি কি স্বাস্থ্য সাথীর যোগ্য যে স্বাস্থ্য সাথীর কার্ড নিচ্ছেন? নোটবাতিলের সময় রাহুল গাঁধীও লাইনে দাঁড়িয়ে টাকা তুলেছিলেন। করোনা আবহেই দুয়ারে কড়া নাড়ছে রাজ্য বিধানসভা ভোট। সেই ভোটের আগে স্বাস্থ্য সাথী নিয়ে বড় ঘোষণা করে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী প্রকল্পকে সর্বজনীন করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেন, রাজ্যের সব মানুষ বিনা খরচে পাবেন সরকারি স্বাস্থ্য বিমার সুযোগ। রাজ্যের সব মানুষই পাবেন ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার সুবিধে। তবে অন্য কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকলে এই সুবিধে পাওয়া যাবে না ৷ পয়লা ডিসেম্বর থেকে শুরু হয় নাম নথিভুক্তির কাজ। যদিও বিরোধীরা তাঁর দাবি উড়িয়ে দেয়। বিজেপি বলে, ঋণের ভারে ধুঁকছে রাজ্য, অথচ মুখ্যমন্ত্রী শুধুই মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। আবার সিপিএম প্রশ্ন করে, এর পিছনেও কাটমানি খাওয়ার ছক নেই তো? স্বাস্থ্য সাথী প্রকল্পে পরিবারপিছু ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিত্সার সুযোগ পাওয়ার কথা। রাজ্যের  সরকারি এবং বেসরকারি হাসপাতালে মেলে এই প্রকল্পের সুবিধা এবং স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখালে পাওয়ার কথা ক্যাশলেস চিকিৎসা পরিষেবা। রাজ্যের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বহু বেসরকারি হাসপাতাল, দিল্লির এইমস এবং ভেলোরে এই কার্ডের সুবিধা নেওয়া যায়।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Bishnu Prasad Sharma : বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক
বিজেপি থেকে তৃণমূল, এবার কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget