এক্সপ্লোর

Coalscam CBI-ED Raid:  কয়লাকাণ্ডে কলকাতা-সহ ১৪ জায়গায় একযোগে হানা সিবিআই-ইডির 

ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বিরুদ্ধে কয়লাকাণ্ডের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত এই ব্যবসায়ীর কাছে। মূলতঃ অনুপ মাঝি ওরফে লালা ও জয়দেব মণ্ডলের যোগসাজশে চলত কারবার। খবর সিবিআই সূত্রে।

প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডে কলকাতা, দুর্গাপুর, আসানসোল-সহ একযোগে ১৪টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই ও ইডি। এদিন বাঁশদ্রোণীতে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সিবিআই। 

ওই ব্যবসায়ীর নাম রণধীর বার্নওয়াল। ব্যবসায়ীর অফিসেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। ডালহৌসিতে একটি চার্টার্ড ফার্মের অফিসেও চলছে তল্লাশি। 

সিবিআই সূত্রে খবর, ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বিরুদ্ধে কয়লাকাণ্ডের কালো টাকা বাজারে খাটানোর অভিযোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, প্রভাবশালী ও পুলিশ আধিকারিকদের টাকা জমা থাকত এই ব্যবসায়ীর কাছে। 

নথি খতিয়ে দেখে মিলেছে এই তথ্য, খবর সিবিআই সূত্রে। মূলতঃ অনুপ মাঝি ওরফে লালা ও জয়দেব মণ্ডলের যোগসাজশে চলত কারবার।

অন্যদিকে, কয়লাকাণ্ডে কলকাতা ও জেলা মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা। তল্লাশি চলছে কাঁকুড়গাছি, মানিকতলা, আসানসোল, দুর্গাপুর-সহ একাধিক জায়গায়। 

গতকালই কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের সময় তাঁকে ফাঁসানো এবং তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সিবিআই সূত্রে এমনটাই উঠে আসে। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিষেক-পত্নীর গত পাঁচ বছরের আয়কর ও প্যান কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব এই সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। 

পাশাপাশি, আয়কর দফতর থেকেও অভিষেক-পত্নীর আয়কর সংক্রান্ত নথি চেয়েছে সিবিআই। খবর সূত্রের। 

গত ২৪ তারিখ কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলের বিশেষ আদালত। 

সূত্রের খবর, অনুপ মাঝি ওরফে লালার ৬ পাতার সম্পত্তি তালিকা আগেই জমা দিয়েছিল সিবিআই। তালিকায় বলা হয়েছিল ৬৮টি জায়গায় সম্পত্তি রয়েছে লালার। এর মধ্যে ছিল কয়েকশো বিঘা জমির হদিশও। খবর সিবিআই সূত্রে। রাজ্য পুলিশের সাহায্যে সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, আসানসোলের বিশেষ আদালতে জানিয়েছে সিবিআই।  

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget