এক্সপ্লোর

Corona Third Wave: ৭৯টি সরকারি হাসপাতালে থাকছে বিশেষ হাইব্রিড সিসিইউ, তৃতীয় ঢেউয়ের আগাম প্রস্তুতি রাজ্যের

আইন সংশোধন করে বেসরকারি হাসপাতালে আরএমও ও নার্সিং স্টাফের সংখ্যা নির্দিষ্ট করল রাজ্য স্বাস্থ্য দফতর...

ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষত এখনও দগদগে। এরইমধ্যে, ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে থার্ড ওয়েভের আশঙ্কা।

সম্প্রতি, প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই ভারতে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে।

করোনার দ্বিতীয় ওয়েভের জন্য, দায়ী ছিল কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। এই নিয়ে  রিপোর্টে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। 

এই পরিস্থিতিতে করোনার তৃতীয় ঢেউয়ের আগাম প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। এই মর্মে রাজ্যজুড়ে ৭৯টি সরকারি হাসপাতালে সঙ্কটজনক রোগীদের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই বিশেষ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে হাইব্রিড সিসিইউ। 

এর মধ্যে ৬টা বেডে থাকবে ভেন্টিলেশনের ব্যবস্থা। বাকি ১৮টি বেডে থাকবে ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্ট। জরুরি ভিত্তিতে রাজ্যের ৭৯টা হাসপাতালে বিশেষ পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। 

এর পাশাপাশি, জরুরি কাজে যাঁরা বিদেশে যাচ্ছেন তাঁদের ক্ষেত্রে কোভিশিল্ডের দ্বিতীয় টিকাকরণের ৮৪ দিনের ব্যবধান পরিস্থিতি বিচার করে শিথিল করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

এছাড়াও, চিকিৎসা পরিষেবা উন্নত করতে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সংশোধন করে বেসরকারি হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ও নার্সিং স্টাফের সংখ্যা নির্দিষ্ট করল রাজ্য স্বাস্থ্য দফতর। 

বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে বেড অনুপাতে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার বা আরএমও কতজন থাকবেন, সেই সংখ্যাটা দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি, বাড়ানো হল রেজিস্টার্ড নার্সের সংখ্যাও। 

নির্দেশ না মানলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

চিকিৎসকদের একাংশের মতে, সরকারি নির্দেশের ফলে, ছোট নার্সিংহোম সমস্যায় পড়তে পারে। বেসরকারি হাসপাতালে অনেক সমস্যা থাকে। বড় হাসপাতালে সমস্যা নেই। ছোট নার্সিংহোমে সমস্যা হতে পারে। 

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। ফের সাড়ে ৭০০ ছাড়াল রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ। পরপর ৩দিন ৭০০-র উপরে রাজ্যে দৈনিক সংক্রমণ-সংখ্যা। 

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৩ জন। পাশাপাশি ১৪ অগাস্টের পর করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু রাজ্যে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget