এক্সপ্লোর

Mukul Roy tests Positive : করোনা আক্রান্ত সস্ত্রীক মুকুল রায়

Mukul Roy COVID-19 positive: হোম আইসোলেশনে আছেন মুকুল।

কলকাতা: করোনা আক্রান্ত কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায় ও তাঁর স্ত্রী কৃষ্ণা রায়। তবে মুকুলের তেমন কোনও শারীরিক সমস্যা নেই। সেই কারণে তিনি বাড়িতেই আছেন। যদিও তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায় একটি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে।

মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ থাকায় তিনি ও তাঁর স্ত্রী করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই হোম আইসোলেশনে আছেন এই বিজেপি বিধায়ক। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু তাঁর স্ত্রীর কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র বাংলা দখল করার লড়াইয়ের অন্যতম সৈনিক ছিলেন মুকুল। দল সাফল্য না পেলেও, নিজে জয় পেয়েছেন তিনি। কৃষ্ণনগর উত্তরে তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তাঁকে হারিয়ে বিধায়ক হয়েছেন মুকুল। যদিও এরপরেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। গত শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেও, এরপর বিজেপি পরিষদীয় দলের বৈঠকে যোগ দেননি তিনি। তখনই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। যদিও পরে বিজেপি-র বৈঠকে যোগ দেন তিনি। শনিবার ট্যুইট করে মুকুল জানান, ‘আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিজেপি-র সৈনিক হিসেবে আমার লড়াই চলবে। আমি সবাইকে জল্পনা-কল্পনায় ইতি টানার অনুরোধ জানাচ্ছি। আমি রাজনৈতিক অবস্থানে অটল।’

এবারই প্রথম বিধায়ক হয়েছেন মুকুল। এর আগে তৃণমূল কংগ্রেসে থাকার সময় তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রীও হন তিনি। কিন্তু কোনওদিন বিধায়ক হননি। এবারই বিধানসভা ভোটে জয় পেলেন তিনি। যদিও বিজেপি-র পক্ষ থেকে বিরোধী দলনেতা করা হয়েছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। বিজেপি-র সর্বভারতীয় নেতা হলেও, বিরোধী দলনেতা করা হয়নি মুকুলকে। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget