এক্সপ্লোর

Covid19 Updates: বালুরঘাটে ড্রোন উড়িয়ে স্যানিটাইজেশন বিজেপির, 'লোকদেখানো' খোঁচা তৃণমূলের

ড্রোন উড়তে দেখে কৌতুহল তৈরি হয় পথচলতি মানুষদের মধ্যে

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর : ড্রোন উড়িয়ে স্যানিটাইজেশন! বালুরঘাটে বিজেপির উদ্যোগে স্যানিটাইজেশন ঘিরে বাধল বিতর্ক। ড্রোন উড়িয়ে স্যানিটাইজেশন, লোকদেখানো বলে খোঁচা দিয়েছে তৃণমূল। যদিও বিজেপির দাবি, দ্রুত এলাকা জীবাণুমুক্ত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাট শহরে। বুধবার সকালে বালুঘাটের থানা মোড়, প্রশাসনিক ভবন এবং আদালতের সামনে ড্রোন উড়তে দেখে কৌতুহল তৈরি হয় পথচলতি মানুষদের মধ্যে। আর, বিজেপির উদ্যোগে ড্রোনের মাধ্যমে স্যানিটাইজেশন ঘিরেও বেধেছে বিতর্ক। তৃণমূলের অভিযোগ, লোকদেখাতে এসব করছে বিজেপি।

দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি বলেছেন, 'ড্রোন থেকে ধোঁয়া বা ঔষধি জল বের হতে দেখা যায়নি। রাজনীতির স্বার্থেই এটা প্রচার করতে চাইছে বিজেপি, এটা ভাঁওতাবাজির রাজনীতি। সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। করোনা অতিমারিতে তৃণমূলই লাগাতার কাজ করে চলেছে মানুষের জন্য।'

বিজেপির পাল্টা দাবি, করোনাকালে শহরবাসীকে নিরাপদে রাখতেই এই উদ্যোগ। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, 'দলীয় মাধ্যমে স্যানিটাইজেশনের কাজ করলে অল্প সময়ে কাজ হয়, আমরা অনুমতি নিয়ে কাজ করেছি। ড্রোনের সাহায্য নিয়ে সমগ্র এলাকায় অতি দ্রুত স্যানিটাইজ করা সম্ভব।' 

বালুরঘাটের পাশাপাশি চকভৃগু এবং গঙ্গারামপুরেও ড্রোন উড়িয়ে স্যানিটাইজেশনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। তবে ড্রোনের মাধ্যমে স্যানিটাইজেশন নিয়ে কিন্তু চলছে রাজনৈতিক তরজা।

এদিকে, গোটা রাজ্যের মতোই দক্ষিণ দিনাজপুর জেলাতেই করোনাচিত্র এই মুহূর্তে যথেষ্ট ইতিবাচক। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। তেমনই এই সময়পর্বে করোনামুক্ত হয়ে গিয়েছেন ২৬ জন। যার ফলে এই মুহূর্তে জেলায় অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা নেমে দাঁড়িয়েছে ২১৪ জনে।

মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ২৫৮ জন। ও মারণ ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে ১৬১ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget