এক্সপ্লোর

লকডাউনে রোজ ৫০ টাকায় ডায়ালিসিস, কলেরার শঙ্কায় সুন্দরবনে পরিশুদ্ধ জলের দাবি সিপিএম নেতার

দ্রুততার সঙ্গে পানীয় জল পৌঁছে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন ফুয়াদ।

কলকাতা: ৫০ টাকায় ডায়ালিসিস। সোমবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত প্রতিদিন ডায়ালিসিস চলছে। এখনও পর্যন্ত ১৭০০ রোগী ডায়ালিসিস করিয়েছেন। দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে এই পরিষেবা দিচ্ছেন প্রয়াত সিপিএম নেতা তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিম। নিজের হাসপাতালেই এই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন ফুয়াদ।

এবিপি আনন্দকে ফুয়াদ জানিয়েছেন, “আপাতত ৩০ জুন পর্যন্ত এই স্বাস্থ্য পরিষেবা চলবে। সোমবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত প্রতিদিনই রোগীদের ডায়ালিসিস করা হচ্ছে।” ৫টি শিফটে এই ডায়ালিসিস হচ্ছে বলে জানিয়েছে ডঃ ফুয়াদ।

স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে বলতে গিয়ে সুন্দরবনের প্রসঙ্গও উত্থাপন করেন এনআরএস হাসপাতালের এই প্রাক্তনী। সম্প্রতি ঘূর্ণিঝড় উমপুনে লন্ডভন্ড হয়ে গিয়েছে সুন্দরবন। গোসাবা, সন্দেশখালি, রায়দিঘি সহ সমু্দ্র উপকূলবর্তী অঞ্চল কার্যত তছনছ হয়ে গিয়েছে। ভেঙেছে নদীবাঁধও। যার ফলে নোনা জলে ডুবে গিয়েছে গ্রামের পর গ্রাম। চাষের পর চাষের জমি জলের তলানিতে। ডুবেছে মাছ চাষের ভেরিও। জল থৈ থৈ পুকুর, ডোবা, নালা। ফুয়াদ হালিমের আশঙ্কা, এই অবস্থায় যদি প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া না যায়, তাহলে আসতে চলেছে করোনার থেকেও বড় বিপদ। হতে পারে কলেরার মতো মহামারী।

আয়লার পরও এমন স্বাস্থ্য সঙ্কটের সম্মুখীন হয়েছিল সুন্দরবন। তাই সিপিএম নেতা তথা ডাক্তার ফুয়াদ হালিমের সরকারের কাছে দাবি, “এখনই সুন্দরবনে পৌঁছে দেওয়া হোক পরিশুদ্ধ পানীয় জল।” তাঁর কথায়, প্রাক বর্ষায় সুন্দরবনের জলে একটি তারতম্য ঘটে। তবে এবার উমপুনের কারণে জলের সেই ভারসাম্যে পরিবর্তন হবে। এতে সুন্দরবনের জলে ‘লাইটিক ফাজের ঘনত্ব কমবে। যার ফলে জলে ‘ভিব্রিও কলেরি’ নামের ব্যাকটেরিয়া ক্রমশ শক্তিশালী হবে। আর সেই জল খাওয়াতেই কলেরার মতো প্রাণঘাতী রোগ হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ফুয়াদ হালিমের পরামর্শ, সংক্রমণ বাড়ার আগেই যদি আক্রান্তের নমুমা পরীক্ষা করে জানা যায় কীভাবে এবং কোথায় সংক্রমণ হচ্ছে তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব। করোনা, লকডাউনের মধ্যে এই প্রক্রিয়া যত দ্রুত করা সম্ভব ততই মঙ্গল। সঙ্গে দ্রুততার সঙ্গে পানীয় জল পৌঁছে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন ফুয়াদ।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
West Burdwan: বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা
বাচ্চা নিয়ে রাস্তা পার করার অছিলায় সাহায্য চেয়ে সোনার গয়না চুরি, আসানসোলে গ্রেফতার এক মহিলা

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget