এক্সপ্লোর

Mamata Yaas Cyclone Visit: শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত সাগর, হিঙ্গলগঞ্জ, দিঘায় পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

শুক্রবারই সাগরে ও শনিবার দিঘাতে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়া : ইয়াসের ধাক্কায় লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণার বিস্তৃণ এলাকা। উত্তর ২৪ পরগণাতেও প্রভাব পড়েছে ভয়াবহ। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি আকাশপথে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সাগর, হিঙ্গলগঞ্জ দিঘা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর ও দিঘাতে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য প্রশাসনের একটি দলের সঙ্গে ইয়াসে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় আকাশপথে ঘুরে পরিস্থিতি সরেজমিনে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। সেই দলে রয়েছেন খোদ মুখ্যসচিবও।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায় জানান, শুক্রবার প্রথমে মুখ্যমন্ত্রী ও দল আকাশপথে যাবে সাগরে। সেখানে যাওয়ার পথে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার পরিস্থিতি দেখা হবে। সুন্দরবন এলাকার পরিস্থিতি আকাশপথে খতিয়ে দেখার পর সাগরে গিয়ে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলাশাসক ও বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে সাগরে বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী ও দল উড়ে যাবে দিঘার পথে। কাঁথি, রামনগর, নন্দীগ্রাম, দেশপ্রাণ সহ বিস্তৃণ এলাকার পরিদর্শন করা হবে। পূর্ব মেদিনীপুরে হওয়া ইয়াসের জেরে ধ্বংসের সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দিঘাতেও প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিঘাতে প্রশাসনিক বৈঠকের পর কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের উপকূলের জেলাগুলির বাসিন্দাদের সতর্ক করেছেন। তিনি বলেন, অনেক গ্রামে জল ঢুকে গেছে। রাত ৮.৪৫ পর্যন্ত জোয়ার চলবে। তারপর ক্রমশ নামবে জলস্তর। ১৩৪টি বাঁধ ভেঙে গেছে। ৫ ফুট অর্থাৎ মানুষ সমান উঁচু ঢেউ উঠেছে। 

মুখ্যমন্ত্রী সতর্ক করেন, আজ রাতে খুব সতর্ক থাকতে হবে। জোয়ারের জল ঢুকে যাতে ক্ষতি না হয় দেখতে হবে। রাতে আরও বেশি জল ঢুকবে। প্রয়োজনে ক্লাব, স্কুলে মানুষদের নিয়ে আসতে হবে। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজন যাতে সমস্যায় না থাকে তার ব্যবস্থা করতে হবে।

এখনই কেউ ত্রাণ শিবির ছেড়ে বাড়ি ফিরবেন না। মানুষকে যতটা সম্ভব সাহায্য করা হবে।কলকাতার যেসব জায়গায় জল উঠেছে, সেখানকার মানুষকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পুলিশকেও প্রচার চালাতে হবে। কেন্দ্র ও রাজ্যের এজেন্সি একসঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget