এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
সুখের সংসারে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসার কারণে শত্রুবৃদ্ধি পাবে। মনের চাঞ্চল্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। দূরের কোন বন্ধুর সঙ্গে যোগাযোগ।
বৃষ
কাজে নৈপুণ্যর জন্য সুনাম বৃদ্ধি। বাড়তি কোন ব্যবসায় লাভের আশা রাখতে পারেন , রাস্তাঘাটে ধীরে চলুন, বিপদের আশঙ্কা। বন্ধুর ব্যবহারে মনে কষ্ট বাড়তে পারে।
মিথুন
ভ্রমণের কথাবার্তা আজ বন্ধ রাখুন, অবৈধ কোনও সম্পর্ক বিপদ আনতে পারে। ব্যবসার শুভ পরিবর্তন হতে পারে। গুরুজনের সঙ্গে অশান্তির জন্য মনকষ্ট।
কর্কট
পাওনা টাকা আজ পেতে পারেন। কোন গুরুত্বপূর্ণ আলোচনায় সাফল্য। ভ্রমণের জন্য ভাল সময়। শুভ কিছু ঘটতে পারে। বিবাহ জীবনে একটু যন্ত্রণা আসতে পারে। রক্তচাপ বৃদ্ধি।
সিংহ
অবাস্তব সব চিন্তাভাবনা মাথায় আসতে পারে। কাজে গিয়ে অপদস্থ হতে পারেন। ব্যবসার জন্য খুব ভালভাবে চিন্তা করুন। মধুর ব্যবহারে বিপদ থেকে উদ্ধার।
কন্যা
নতুন কোনও কাজে অপ্রত্যাশিত সাফল্য মিলতে পারে। জামাকাপড় কেনাকাটা হতে পারে। প্রেমের জন্য শুভ সময়। গুরুজনের জন্য কিছু করে মনে আনন্দ। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
তুলা
আজ কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রেমের জন্য মনের অস্থিরতা বাড়তে পারে। সম্পত্তি ক্রয়বিক্রয়ে খুব ভাল সময়। বিবাহ জীবনে সুখের খবর। বন্ধুর সঙ্গে ভ্রমণ।
বৃশ্চিক
কাজে আলস্যর জন্য উচ্চ ব্যক্তির কাছে অপমান। স্ত্রীর বিলাসিতার জন্য খরচবৃদ্ধি। বাড়িতে কাজের চাপ বৃদ্ধি। ব্যবসার দিকটা খুব ভাল হবে না। অর্থ নিয়ে চিন্তা।
ধনু
বুদ্ধির অপব্যবহার ঘটতে পারে। প্রেমের কারণে মনে আনন্দ থাকবে। ব্যবসার দিকে কিছু অশুভ ঘটতে পারে। বন্ধুর দ্বারা উপকারের আশা রাখবেন না। রক্তচাপ বৃদ্ধি।
মকর
বন্ধুর জন্য কোনও বড় উপকার আজ পেতে পারেন। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বক্তা হিসেবে সুনাম পাবেন। কোনও মহিলার জন্য চিন্তাবৃদ্ধি। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটতে পারে।
কুম্ভ
উদ্বেগ না কমাতে পারলে বিপদ। ব্যবসার সঞ্চয় বৃদ্ধি। সমাজে সম্মান বৃদ্ধি। কোনও কিছু উপহার পেতে পারেন। আইনি কাজ ভাল হবে। প্রতিবেশী নিয়ে চিন্তা বাড়তে পারে।
মীন
মনের মত কাজ পাওয়া নিয়ে সংশয়। শিল্পীদের সুনাম বৃদ্ধির সময়। ফাটকা ব্যবসায় ক্ষতি। আটকে থাকা টাকা হাতে আসতে বেগ পেতে হবে। স্ত্রীর জন্য মা বাবার সঙ্গে সমস্যা।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee





















