এক্সপ্লোর

আজকের রাশিফল

মেষ

আপনার কোনও ভাল কর্মের জন্য নিকট আত্মীয়ের গৌরব বৃদ্ধি হতে পারে। শত্রুর মোকাবিলা করতে পারবেন না। নতুন কোনও প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। বাতজ সমস্যা বাড়বে। শরীরিক কোনও সমস্যার জন্য কাজের স্থানে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে অর্থের ব্যাপারে কোনও অশান্তি বাড়তে পারে। প্রিয়জনের কাছে আঘাত থেকে মন কষ্ট বাড়তে পারে। পিতা মাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ।

বৃষ

বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে। ভ্রমণে গিয়ে অপদস্থ হতে পারেন। উচ্চ কোনও ব্যক্তির জন্য আটকে থাকা কার্য সিদ্ধি। সন্তানদের বায়নায় নাজেহাল হতে হবে। কোনও পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল খবর পেতে পারেন। অর্থের ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ। পিতার শরীর নিয়ে একটু চিন্তা।

মিথুন

কোনও কারণে শরীরে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। সরকারি কর্মচারীদের জন্য সময়টা একটু খারাপ। মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। কোনও বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। কোনও আত্মীয়র শত্রুতার জন্য স্বামী স্ত্রীর বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসার দিকে ফল ভাল হবে না

কর্কট

পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে জট খুলে যেতে পারে। রহস্যবিদ্যার জন্য ভাবনা চিন্তা করতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা। কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। শরীরের জন্য খরচ বৃদ্ধি। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যাপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘদিনের কোনও আশা পূরণ হতে পারে।

সিংহ

নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। মহিলাদের জন্য চাকরির শুভ সময়। ব্যবসার দিকে কোনও নতুন কিছু হতে চলেছে। আর্থিক চাপের কারণে সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনাতে বিপদ থেকে উদ্ধার। পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম হতে পারে।

কন্যা

নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। নতুন উপার্জনের চেষ্টা না করা ভাল। বায়ুপথ এড়িয়ে চলা শ্রেয়। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান। কাজের দিকে খুব ভাল সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মনের আনন্দ। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ চিন্তার কারণ হতে পারে।

তুলা

কর্মে প্রচুর অনিচ্ছা থাকায় ব্যবসায় অবনতি। দর্শনের আলোচনায় আজ আপনি অনেক এগিয়ে থাকবেন। শুভ কোনও খবর আজ আপনার জন্য অপেক্ষা করছে। কোনও বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ বাড়তে পারে। ঠাকুরের পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসা ভাল হবে না। অর্থের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে।

বৃশ্চিক

পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। অপরকে আজ বিশ্বাস করতে পারেন। সম্মান বাড়তে পারে। চেষ্টা না করলে ব্যবসায় কোনও রূপ সাফল্য পাবেন না। স্ত্রীর সঙ্গে কোনও অশান্তি দিয়ে দিনটি শুরু হতে পারে। বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব দেখা দেবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ। বাড়তি টাকা খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি।

ধনু

অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি হতে পারে। প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। সবান্ধব ভ্রমণের যোগ। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। কোনও শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মানসিক কষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে।

মকর

সামাজিক কোনও কাজ করার উদ্যোগ নিতে পারেন। খেলাধুলায় সুনাম বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় না বাড়ানো ভাল। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেকদিনের কোনও আশা পূরণ হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। গবেষণাতে সাফল্য লাভ। প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে।

কুম্ভ

ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে। নতুন কোনও কর্মের যোগাযোগ হতে পারে। কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ। প্রেম প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে কোনও বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালভাবে চিন্তা করুন।

মীন

আত্মীয়দের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আত্মসংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। ব্যবসার দিকে কোনও চাপ থেকে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের জন্য ভাল সময়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election 2026 : কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; 'কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন'
কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; 'কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন'
Ramnavami Rally 2026 : রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee : '৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
'৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
Bengal Election 2026 : 'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের
'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget