এক্সপ্লোর

Darjeeling Asali Waterfall: স্থানীয়দের ভাষায় 'আসালি, পর্যটকদের ভিড় বাড়ছে দার্জিলিংয়ের এই জলপ্রপাত দেখতে, রইল যাওয়ার খোঁজ

শিলিগুড়ি থেকে মেরে-কেটে ঘণ্টা চারেক লাগবে পৌঁছতে

মোহন প্রসাদ, দার্জিলিং : পর্যটকদের কাছে নতুন উপহার নিয়ে হাজির দার্জিলিং। স্থানীয়দের ভাষায় 'আসালি' জলপ্রপাত। শিলিগুড়ি থেকে সড়কপথে মেরেকেটে চার ঘণ্টার দূরত্বে। ভারত-নেপাল সীমান্ত লাগোয়া মিরিকে অবস্থিত এই জলপ্রপাত দেখতে ক্রমশ ভিড় বাড়ছে। প্রায় ৩০০ ফুট উঁচু জলপ্রপাতের শ্বেতশুভ্র জল দেখার টানে কাঁচা-পাকা রাস্তার গণ্ডি টপকে হাজির হচ্ছেন অনেকেই। দার্জিলিং আসার পরিকল্পনা থাকলে এই সুন্দর পাহাড়ি জলপ্রপাত দেখার পরিকল্পনা ট্যুর-প্ল্যানে যোগ করে নিতেই পারেন। শিলিগুড়ি থেকে মেরে-কেটে ঘণ্টা চারেক লাগবে পৌঁছতে। বাড়তে থাকা পর্যটক উৎসাহ দেখে স্থানীয় প্রশাসনেরও পরিকল্পনা, ভালো রাস্তা তৈরি করে যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত করার।

ইন্দো-নেপাল সীমান্তের মিরিক সাব ডিভিশনের অন্তর্গত সৌরেনি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে জলপ্রপাতটি। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে ফুগাড়ি হাই স্কুল বা ফুগাড়ি চা বাগান থেকে পাহাড়ি পথে ৯ কিলোমিটার নিচে নামলে অবস্থিত খারবানি গ্রামে রয়েছে এই জলপ্রপাত। যা গিয়ে মিশেছে ভারত-নেপাল সীমান্ত ঘেঁসে চলা মেছি নদীতে।

কীভাবে পৌঁছবেন আসালি জলপ্রপাত

শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তা ধরে এগিয়ে থামতে হবে ফুগাড়ি হাই স্কুল বা ফুগাড়ি চা বাগানে। যে রাস্তা যেতে মোটামুটি ঘণ্টা দেড়েক থেকে দু'ঘণ্টা সময় লাগে।

এবার ফুগাড়ি হাই স্কুল বা ফুগাড়ি চা বাগান থেকে পাহাড়ি পথ বেয়ে ৯ কিলোমিটার নিচে নামলে অবস্থিত খারবানি গ্রামে পৌঁছতে হবে। তবে এই রাস্তাটি এখনও পাকা নয়। কাঁচা মাটির রাস্তা প্রায় পুরোটাই। গাড়ি করে বেশ কিছুটা যাওয়া গেলেও প্রয়োজনে কিছুটা হাঁটা পথ পাড়ি দিতে হবে। এই দূরত্ব যেতে সময় লাগবে মোটামুটি ঘণ্টাখানেক।

আপাতত বেশিরভাগ অফ-রোড পর্যটকরাই গেলেও ক্রমশ সেই ভিড় উর্ধ্বমুখী। আর যা দেখেই নতুন চিন্তাভাবনা স্থানীয় প্রশাসনের। তাদের ভাবনা ফুগাড়ি হাই স্কুল বা ফুগাড়ি চা বাগান থেকে ৯ কিলোমিটার নিচে নামলে অবস্থিত খারবানি গ্রাম পর্যন্ত রাস্তাটি পাকা করার। যাতে আরও বেশি পর্যটকরা পৌঁছতে পারেন দার্জিলিংয়ের এই নতুন ট্রাভেল ডেস্টিনেশনে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ashok Dinda: 'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
'মন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে রাজনীতিতে আসিনি', প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই বার্তা অশোক দিন্দা
Weather Update: কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
কাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা কতটা ? মাসের শুরু থেকেই ফের বাড়তে পারে তাপমাত্রা ? কী বলছে IMD
News Live: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এখন কত ?
Governor RN Ravi:
"জিতলে সমস্যা নেই, হারলেই বলা হচ্ছে ভোট চুরি..", মন্তব্য রাজ্যপালের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget