এক্সপ্লোর

কালিম্পং পরিদর্শন ডিজি-র, পাহাড়ে আরও ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

দার্জিলিং: লক্ষ্য, পাহাড়ের স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা। বিমল গুরুংকে কব্জায় আনা। সেই লক্ষ্যে, সোমবার দার্জিলিঙের পর মঙ্গলবার কালিম্পং গেলেন রাজ্য পুলিশের ডিজি। এদিন কালিম্পং থানায় দু’দফায় বৈঠক করেন সুরজিৎ কর পুরকায়স্থ। সূত্রের খবর, ডিজি বার্তা দেন, যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নজরদারি বাড়াতে হবে সিকিম সীমানায়। স্থানীয় সোর্সের ওপর আরও জোর দিতে হবে। কালিম্পং থানার যেখানে গ্রেনেড হামলা হয়েছিল, সেই জায়গাও পরিদর্শন করেন ডিজি। বিমল গুরুংয়ের একসময়ের খাসতালুক ডাম্বারচকে যান তিনি। এদিকে, গুরুঙের ওপর চাপ বাড়িয়ে, এসআই অমিতাভ মালিকের মৃত্যুর ঘটনায় দার্জিলিং সদর থানায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর, বিমল গুরুং-সহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের পাশাপাশি অস্ত্র এবং বিস্ফোরক আইনেও রুজু হয়েছে মামলা। পুলিশ সূত্রে দাবি, সিংলার জঙ্গলে গুলির লড়াইয়ে গুরুংয়ের বেশ কয়েকজন অনুগামী জখম হন। তাদের চিকিৎসার জন্য সিকিম থেকে ডাক্তারদের জঙ্গলে আনা হয়। মোবাইল টাওয়ারের সূত্র ধরে তাদের ওপর লক্ষ্য রাখছে পুলিশ। পাহাড়ের উন্নয়নে যাতে গতি আসে সেদিকেও নজর দিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতর সূত্রে খবর, পাহাড়ের জন্য নতুন করে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যে সব ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলি মেরামতির পাশাপাশি, রাস্তা, বিদ্যুৎ পানীয় জল সরবরাহের মতো থমকে থাকা উন্নয়নমূলক কাজ শেষ করা হবে। ইউটিলাইজেশন সার্টিফিকেট খতিয়ে দেখার পরই, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। বিজেপি-র অবশ্য দাবি, জিটিএ-তে প্রশাসক বসানোই অশান্তির অন্যতম কারণ। এ নিয়ে তারা সম্ভবত মামলা দায়েরও করতে চলেছে। দলের সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, জিটিএ চুক্তি ত্রিপাক্ষিক চুক্তি। তাই যে কোনও ডেভলপমেন্ট তিনপক্ষের মধ্যে আলোচনা। বোর্ড ভাঙল, প্রশাসক বসাল। আইন মেনে করা হয়েছে। বৈধ কি? আইনি শাখার সঙ্গে আলোচনা করছি। যদিও রাজ্য সরকার বরাবরই দাবি করে আসছে, যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা পাহাড়ের সাধারণ মানুষের কথা ভেবেই।

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
Amit Shah On Syama Prasad Birth Anniversery: রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
রাজ্যে এসেই ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির কাজের সূচনা অমিত শাহের, গেলেন ভবানীপুরের বাড়িতেও
Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?

ভিডিও

BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget