এক্সপ্লোর

পাহাড়ের আন্দোলনে যোগ অসমের জঙ্গীদের? নেপাল, কাশ্মীরেও ফোন মোর্চা নেতাদের, নবান্নে রিপোর্ট

দার্জিলিং ও কলকাতা: পাহাড়ে অশান্তি শুরুর আগে অসম, নেপাল, এমনকী জম্মু-কাশ্মীরেও একাধিকবার ফোন করেছেন মোর্চা শীর্ষনেতৃত্ব। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে গোয়েন্দা সূত্রে দাবি। পাহাড়ের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কাদের ষড়যন্ত্র রয়েছে কিনা দেখতে আলাদা আলাদাভাবে তদন্ত শুরু করে রাজ্য গোয়েন্দা পুলিশ এবং সিআইডি। সম্প্রতি সেই তদন্তের রিপোর্ট জমা পড়েছে নবান্নে। প্রশাসন সূত্রে খবর, সেখানেই দাবি করা হয়েছে, পাহাড়ে অশান্তির আগে থেকে মোর্চা নেতারা অসম, নেপাল এবং জম্মু-কাশ্মীরে লাগাতার ফোন করেছেন। ৮ জুন পাহাড়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড় প্রথম অগ্নিগর্ভ হয়ে ওঠে। গোয়েন্দা সূত্রে দাবি, তদন্তে নেমে দেখা গিয়েছে, এই ঘটনার ঠিক এক মাস আগে অর্থাৎ ৭ মে মোর্চার সাধারণ সম্পাদক বিনয় তামাং নেপালে একজনকে ফোন করেন। দু’জনের মধ্যে ১৯৬ সেকেন্ড কথা হয়। এরপর পাহাড়ে পুরভোটের ফল ঘোষণার দিন অর্থাৎ ১৭ মে ফের অসমে ফোন করেন বিনয় তামাং। সেদিনও মিনিটখানেক বলেন তিনি। মোর্চা সভাপতি বিমল গুরংও মে মাসে একাধিকবার অসমে ফোন করেছেন বলে গোয়েন্দা সূত্রে দাবি। পাহাড় উত্তপ্ত হওয়ার ঠিক আগে মোর্চা শীর্ষনেতৃত্বের এই ঘন ঘন অসমে ফোন গোয়েন্দাদের মাথা ব্যথা বাড়িয়েছে। তাঁদের অনুমান, অসমের জঙ্গিগোষ্ঠীর সঙ্গেও মোর্চা নেতৃত্বের যোগাযোগ রয়েছে। সেখান থেকেই তাঁদের কাছে অস্ত্রশস্ত্র এসেছে। এই অনুমানের একটি বিশেষ কারণও রয়েছে। গোয়েন্দা সূত্রে দাবি, ২০১৪ সালে অসম সীমান্তবর্তী এলাকা থেকে জঙ্গি সংগঠনের দুই সদস্যকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। জেরার মুখে ধৃত গণেশ ছেত্রী দাবি করে, সে কার্শিয়ংয়ে বিজয় টুলুং বলে এক ব্যক্তির কাছে অস্ত্র পাঠাচ্ছিল। সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশকে বিষয়টি জানায় অসম পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায়, এই বিজয় টুলুং হলেন জিটিএ-র সদস্য সঞ্জয় টুলুংয়ের দাদা। আর এই ঘটনার পর থেকেই সঞ্জয় টুলুং পলাতক। এই প্রেক্ষিতে গোয়েন্দাদের অনুমান, পাহাড়ে মোর্চার সাম্প্রতিক বিক্ষোভেও অসমের জঙ্গি সংগঠনের হাত রয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য আগেও এই দাবি করেছেন। তিনি বলেছিলেন, উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। এরা রাজনৈতিক দল নয়। বিদেশি যোগ রয়েছে। পুলিশের কাছে তথ্য আছে। একদিনে এসব হয় না। একদিনে এত বোমা হয় না। বহুদিনের ষড়যন্ত্রের ফল। অনেক দিন ধরে অস্ত্র মজুত হচ্ছিল। শুধু অবশ্য অসম বা নেপাল নয়। পাহাড়ের মোর্চা নেতৃত্বের কাছ থেকে ফোন গিয়েছে জম্মু-কাশ্মীরেও। গোয়েন্দা সূত্রে দাবি, ৮ জুন পাহাড় উত্তপ্ত হয়ে ওঠার দু’দিন আগে অর্থাৎ ৬ জুন ও ৭ জুন রোশন গিরি জম্মু-কাশ্মীরে ফোন করেন। কাদের সঙ্গে, কী নিয়ে তাঁর কথা হয়েছে, সেটাই এখন জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। রাজ্য সরকার অবশ্য সম্প্রতি হাইকোর্টে হলফনামা পেশ করে দাবি করেছে, পাশের দেশ থেকে মাওবাদীদের অনুপ্রবেশ ঘটছে। পাহাড়ে যে সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তাঁদের এবং সরকারি অফিসগুলোকে নিশানা করার পরিকল্পনা রয়েছে। যদিও, মোর্চার বক্তব্য, কেউ কোনও ফোন করেনি। অযথা অভিযোগ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal News Live : বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ
বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে নতুন অভিযোগ
Indian Railways: আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার
আজ থেকে রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার

ভিডিও

TMC News: কোথায় হবে কালীঘাট তৃণমূলের ২১ জুলাই? শর্তসাপেক্ষে জানাল হাইকোর্ট
Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা মদন মিত্রের, বললেন, ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’
সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা মদন মিত্রের, বললেন, ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Embed widget