এক্সপ্লোর

হ্যাম রেডিওর সুবাদে পথ হারানো বিহারের মূক-বধির বালককে ফেরানো হল বাড়ি

৫০০ টাকার নোটে ২১ হাজার টাকা উদ্ধার হয় বালকটির কাছে, যারপরই কৌতুহল তৈরি হয় হিঙ্গলগঞ্জের দুলদুলির গ্রামের বাসিন্দাদের।

সমীরণ পাল, হিঙ্গলগঞ্জ (উত্তর ২৪ পরগণা) : পথ হারিয়ে ভুল করে রাজ্যের গণ্ডি টপকে বিহার থেকে বঙ্গে এসে পড়েছিল সে। হাতে ২১ হাজার টাকা থাকলেও মূক ও বধির হওয়ায় বাড়ির খোঁজ দিতে পারছিল না সে। কিন্তু হ্যাম রেডিয়োর প্রতিনিধিদের মধ্যস্থতায় শেষমেশ পাটনার পাথরহাটায় নিজের বাড়িতে ফিরল ১০ বছরের নীরজ কুমার। দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো এক বালককে দেখতে পেয়ে প্রথমে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রামের বাসিন্দাদের মধ্যে কৌতুহল তৈরি হয়। তার কাছে ৫০০ টাকা নোটে মোট ২১ হাজার টাকা থাকায় কিছুটা সন্দেহও দানা বাঁধে। বালকটিতে তার নাম-পরিচয় জিজ্ঞেস করে কোনও তথ্য না মেলায় স্থানীয়রা যোগাযোগ করেন হিঙ্গলগঞ্জ থানায়।

হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে প্রাথমিক কথাবার্তার পরও কোনও তথ্য না বেরিয়ে আসায় তারা যোগাযোগ করেন হ্যাম রেডিওর প্রতিনিধিদের সঙ্গে। বালকটির ছবি ও তথ্য দিয়ে যোগাযোগের পর হ্যাম রেডিওর তরফে চালানো হয় অনুসন্ধান। তারাই শেষমেশ বালকের পাটনার পাথরহাটায় বাড়ির সন্ধান খুঁজে বের করেন। বালকের বাবার নাম রবীন্দ্র প্রসাদ বলে খোঁজ পান তারা। ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সভাপতি অম্বরিশ নাগ বিশ্বাস জানান, ওই কিশোরের হাতের ট্যাটু দেখে তাকে শনাক্তকরণ করা হয়। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর জানা যায় মাস খানেক আগে ২৫ হাজার টাকা নিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিল বালকটি। ছেলের খোঁজ করেও না পেয়ে মনমরা হয়ে পড়েছিলেন রবীন্দ্র প্রসাদ ও তাঁর স্ত্রী। যদিও শেষমেশ ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস তাদের।

কয়েকদিন আগে উত্তর দিনাজপুরেও কার্যত একইরকম ঘটনা দেখা গিয়েছিল। উত্তরপ্রদেশ থেকে দিকভ্রষ্ট হয়ে পশ্চিমবঙ্গে এসে পড়েছিল এক যুবক। বিশেষভাবে সক্ষম সেই যুবকের বাড়ির খোঁজ পেতেও বেশ বেগ পেতে হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও শেষপর্যন্ত তাঁকে তুলে দেওয়া সম্ভব হয়েছিল তার পরিবারের সদস্যদের হাতে। এবার বিহারেরও এক দিকভ্রষ্ট নাবালককে ফিরিয়ে দেওয়া হল তাঁর ঠিকানায়।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget