এক্সপ্লোর

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষী

গত চারদিন ধরে দফায় দফায় লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

কলকাতা: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষী। অরবিন্দ বৈদ্য ওরফে মিঠুকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। গত চারদিন ধরে দফায় দফায় লালবাজারে ডেকে অরবিন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্তিকর বয়ান দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। ষড়যন্ত্র ও অপরাধে সাহায্যের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, দেবাঞ্জনের বিরুদ্ধে প্রতারণার যে সব অভিযোগ উঠেছে, তার কয়েকটিতে ওই নিরাপত্তারক্ষীও যুক্ত থাকতে পারেন।

ভুয়ো আইএএস দেবাঞ্জনকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের রাজভবন-যোগের অভিযোগে গতকালই সরব হয়েছে তৃণমূল। একটি ছবি দেখিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি, ওই দেহরক্ষীর মাধ্যমে বিশেষ ব্যক্তিদের কাছে খাম ও উপহার পাঠানো হত। এ নিয়ে তদন্ত চেয়েছে তৃণমূল। তবে এখনও রাজ্যপাল বা রাজভবনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই বিতর্কের আবহেই এবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জনের দেহরক্ষীকেও গ্রেফতার করল পুলিশ।

 সংঘাতের সুর চড়িয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় একটি ছবি সামনে এনেছেন।  ছবি প্রকাশ্যে এনে তৃণমূল সাংসদের দাবি, রাজভবনে রাজ্যপালের ঠিক পিছনেই, যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি ভুয়ো আইএএস অফিসারের ব্যক্তিগত দেহরক্ষী অরবিন্দ বৈদ্য। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “শোনা যাচ্ছে এই সিকিওরিটির মাধ্যমে কোও বিশেষ ব্যক্তির কাছে মাঝেমধ্যে খামটাম যেত, উপহার যেত, যারা তদন্ত করছে, তাদের গোচরে আনব বিষয়টি, যদি কোনও যোগসাজশ পাওয়া যায় তাহলে দেশের পক্ষে ভয়ঙ্কর, আমরা সিটকে বলব।“

ভুয়ো ভ্যাকসিন। জাল সরকারি স্ট্যাম্প। কোটি কোটি টাকা নয়ছয় করা। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এই প্রেক্ষাপটেই এবার দেবাঞ্জনের টাকার উৎস সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। এখনও অবধি দেবাঞ্জনের ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে পুলিশ। এর মধ্যে একটি বেসরকারি ব্যাঙ্কেই ৩টি অ্যাকাউন্ট ছিল দেবাঞ্জনের। ওই ব্যাঙ্কেই কলকাতা পুরসভার নামে খোলা কারেন্ট অ্যাকাউন্টও খোলা হয়। ওই বেসরকারি ব্যাঙ্কের কাছে ইতিমধ্যেই নথি চেয়ে পাঠিয়েছে লালবাজার। বেশ কিছু নথি ব্যাঙ্কের তরফেও জমাও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget