এক্সপ্লোর

Saradha scam case: সারদা মামলায় হাইকোর্টে জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়

বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেলেও, আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত থাকতে হবে সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ডকে। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বাড়ি ফিরতে হলে দেবযানীকে ওই সব মামলাতেও জামিন পেতে হবে। 

কলকাতা: ২০১৩ সালে সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে গ্রেফতার হওয়ার পর থেকে আট বছর ধরে শ্রীঘরেই রয়েছে দেবযানী মুখোপাধ্যায়। অবশেষে সারদাকাণ্ডে সিবিআইয়ের দায়ের করা আরসি সিক্স মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।এই মামলার সঙ্গে এ রাজ্যের সবকটি মামলাতেই জামিন পেলেন তিনি। 
বাংলায় চলা সবকটি মামলা থেকে অব্যাহতি পেলেও, আলিপুর মহিলা সংশোধনাগারে আপাতত থাকতে হবে সারদার এক সময়ের সেকেন্ড ইন কম্যান্ডকে। কারণ, সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় ওড়িশা, ঝাড়খণ্ডে দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। বাড়ি ফিরতে হলে দেবযানীকে ওই সব মামলাতেও জামিন পেতে হবে। 
২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের সোনমার্গ থেকে ধরা পড়েন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।সেই থেকে তাঁরা জেলে আছেন। সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বিরুদ্ধে রাজ্যের বহু থানায় অভিযোগ হয়। বেশ কিছু মামলা থেকে সারদাকর্তা জামিন পেলেও, এখনও চলছে বেশ কিছু মামলা।
সারদা গ্রুপ অফ কোম্পানিজের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন দেবযানী। তিনি বর্তমানে আলিপুর সংশোধনাগারে রয়েছেন তিনি। 
সারদা আর্থিক কেলেঙ্কারির জাল পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য়ে ছড়িয়েছিল। সিবিআই ২০১৩ থেকে এই মামলার তদন্ত করছে। এখনও পর্যন্ত ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লগ্নিতে বেশি অর্থ ফেরতের প্রলোভন দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে সারদা কোম্পানির বিরুদ্ধে। 
সারদা মামলায় এ রাজ্যে দেবযানী মুখোপাধ্যায়ের  বিরুদ্ধে যে মামলা ছিল তার শুনানি শেষ বলে  গত বুধবার কলকাতা হাইকোর্টের বেঞ্চ জানিয়ে দিয়েছিল। তবে ওই দিন দেবযানীর জামিনের আবেদন নিয়ে নির্দেশ স্থগিত রাখা হয়েছিল। এদিন দেবযানী মুখোপাধ্যায়ের  জামিন মঞ্জুর করা হল।এর আগের দিন এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই দেবযানী মুখোপাধ্যায়ের জামিন পিছিয়ে দেওয়ার আবেদন আদালতে জানিয়েছিল। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়েছিল হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্টে জামিন পেলেও অন্যান্য রাজ্যে বকেয়া মামলার জন্য আপাতত জেলেই থাকতে হবে দেবযানীকে। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget