এক্সপ্লোর

ডেঙ্গি মামলা: মৃতের সংখ্যা নিয়ে রাজ্যের হলফনামায় ধোঁয়াশা, বলল হাইকোর্ট

কলকাতা: ডেঙ্গি নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার।সরকারের তরফে যে হলফনামা পেশ করা হয়েছে তাতে ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য কলকাতা হাইকোর্টের। ডেঙ্গি নিয়ে হওয়া ৬টি জনস্বার্থ মামলার মঙ্গলবার শুনানি হয়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ‍ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সরকারি আইনজীবীর কাছে জানতে চায়, ডেঙ্গিতে এ রাজ্যে এখনও পর্যন্ত কত জন মারা গিয়েছেন? সরকারি আইনজীবী বলেন, ৯ নভেম্বর, স্বাস্থ্য দফতরের তরফে আদালতে হলফনামা জমা দেওয়া হয়। সে দিন পর্যন্ত, ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছিল ১৯ জনের। হাইকোর্ট তখন বলে,সরকারের তরফে যে হলফনামা পেশ করা হয়েছে তাতে ধোঁয়াশা রয়েছে। ডেঙ্গিতে মৃত ১৯ জনের মধ্যে কত জন সরকারি হাসপাতালে মারা গিয়েছেন, কতজন বেসরকারি হাসপাতালে, তা স্পষ্ট করে বলা নেই। একজন শীর্ষ আধিকারিক কী ভাবে এমন হলফনামা পেশ করেন! বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি। সে দিন পর্যন্ত ডেঙ্গিতে কত জনের মৃত্যু, রাজ্য সরকারকে তার হিসেব দিতে বলেছে হাইকোর্ট। এই প্রেক্ষাপটে, ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, তথ্য গোপন করছে সরকার...আমাদের যা হিসেব তাতে ডেঙ্গিতে ২০০ জন এবং অজানা জ্বর যাকে বলা হচ্ছে তাতে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। তৃণমূল সরকার অবশ্য প্রথম থেকেই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ডেঙ্গি নিয়ে কোনও তথ্যই গোপন করা হয়নি। বিরোধীরা অযথা রাজনীতি করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget