এক্সপ্লোর

মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় বিপর্যয়, ধস অন্ডালের কোলিয়ারিতে

শনিবার সকালে ইসিএলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। দুর্ঘটনা এড়াতে আপাতত ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।  

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্য। দার্জিলিং-এর ফের ধস কোলিয়ারিতে। এবার ঘটনাস্থল অন্ডাল থানার খাস কাজড়া এলাকায়। ইসিএলের ১০ নম্বর কোলিয়ারিতে ধস নামে। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে ইসিএলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। দুর্ঘটনা এড়াতে আপাতত ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।  

ধস কবলিত এলাকায় সামনেই রয়েছে জনবসতি। কাজেই ধসের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা রাজেন দাস জানিয়েছেন, 'একেবারে জনবসতি সামনেই এ ভাবে ধসের ঘটনায় আমরা আতঙ্কিত।' যে কোনও সময় মাটির তলায় জনবসতি এলাকাও তলিয়ে যেতে পারে বলে ভয় পাচ্ছেন তাঁরা। যদিও ইসিএলের তরফে খাস্তা জোড়া কোলিয়ারির জেনারেল ম্যানেজার এস দত্ত জানান, 'আগে থেকেই সতর্ক করে বোর্ড লাগানো হয়েছিল। কেউ সম্ভাবত সেটা ভেঙে দিয়েছে।' উল্লেখ্য, এলাকার মানুষকে সতর্ক করতে ফের গার্ড বসানো হয়েছে এলাকায়। 

মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি বিপর্যস্ত উত্তরবঙ্গও। টানা ভারী বৃষ্টির জেরে কালিম্পং-সহ পাহাড়ের একাধিক জায়গায় ধস নামে গতকালই। শুক্রবার বৃষ্টির মধ্যেই চলছিল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। সেই সময়েই হঠাৎই ধস নেমে চাপা পড়ে যান ৮ জন শ্রমিক। ইতিমধ্যে ২ জনের দেহ উদ্ধার করা গেলেও অনেকের দেহ মেলেনি।

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ২ শ্রমিকের মৃতদেহ মিলেছে। ২ জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধারও করা সম্ভব হয়েছে। তবে এখনও ৪ জন শ্রমিকের কোনও সন্ধান এখনও মেলেনি। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় বন্ধ কালিম্পং ও শিলিগুড়ি যাওয়ার রাস্তা।

গতকাল পুলিশ সুপার হরেকৃষ্ণ পাই জানিয়েছিলেন, '৪ জন এখনও নিখোঁজ। ২ জনের দেহ পাওয়া গেছে। আরও ২ জনকে উদ্ধার করা গেছে।' অন্যদিকে, কালিম্পংয়েরই শিসোপানি গ্রামে ধস নেমে ক্ষতি হয়েছে ৩টি বাড়ির। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার ২২টি পরিবারকে সরকারি সহায়তায় নিরাপদ স্থানে সরানো হয়। কালিম্পঙের শিসোপানির বাসিন্দা সুভাষ ছেত্রী জানান, 'রাতে ধস নামে। সবাই আতঙ্কে রয়েছে। ২২টি পরিবার নিরাপদ জায়গায় যাচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget