এক্সপ্লোর

করোনা পরীক্ষা না করেই ভুয়ো রিপোর্ট, শিলিগুড়ি থেকে জালিয়াতি চক্রের ধৃত ১

সময় পেরিয়ে যাওয়ার পরেও রিপোর্ট না মেলায় শুরু হয় সন্দেহ। খোঁজ শুরু করে পরিবার। 

সনৎ ঝা, মলয় চক্রবর্তী, দার্জিলিং: প্যাথলজিক্যাল পরীক্ষা না করেই করোনার ভুয়ো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠল শিলিগুড়িতে। ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পরীক্ষা না করেই একটি ল্যাবের নামাঙ্কিত পত্রে ভুয়ো রিপোর্ট দিতেন ওই যুবক। আর তাতেই ধরা পড়ে যান শেষ পর্যন্ত। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তার তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা।

'বাড়ি থেকে সংগ্রহ করা হবে রক্ত-সহ করোনা পরীক্ষার নমুনা। বাড়িতেই পৌঁছে দেওয়া হবে মেডিক্যাল রিপোর্টের হার্ডকপি।' পরিচিত প্যাথলজিক্যাল ল্যাবের পরিচিত কর্মীর কাছে এমন আশ্বাস পেয়ে করোনাকালে নিশ্চিন্ত হয়েছিলেন শিলিগুড়ির সেবক রোড লাগোয়া এলাকার বাসিন্দা শিবা জৈন। 

মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্তকে বাড়িতে ডেকে, করোনা পরীক্ষার জন্য সোয়াব ও কিছু রক্ত পরীক্ষার জন্য নমুনা দেয় জৈন পরিবার। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও রিপোর্ট না মেলায় শুরু হয় সন্দেহ। খোঁজ শুরু করে পরিবার। 

শিবা জৈনের অভিযোগ, বিশাল রিপোর্ট দিয়ে যেত। এবার দেরি দেখে সন্দেহ হয়। ল্যাবে গিয়ে খোঁজ করে জানতে পারি ওখানে আর কাজই করে না বিশাল। পাশাপাশি পরিবারের আরও অভিযোগ, পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া হয়েছে তাঁদের।

সংশ্লিষ্ট প্যাথলজিক্যাল ল্যাব থেকে জৈন পরিবারকে জানিয়ে দেওয়া হয়, বিশাল সেখানে কাজই করেন না। সংস্থার এরিয়া ম্যানেজারের দাবি, বিশাল দত্তর বিরুদ্ধে আগেও অভিযোগ মিলেছে। জালিয়াতি ও দুর্নীতির কারণে গত ফেব্রুয়ারিতে কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। জৈন পরিবার ও ল্যাব কর্তৃপক্ষ, দুতরফেই থানায় অভিযোগ দায়ের করে। 

অভিযোগকারীর বাড়িতে গিয়ে ওৎ পাতে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ফোনে রিপোর্টের তাগাদা দিয়ে বিশালকে বাড়িতে ডাকে জৈন পরিবার। এরপর তাঁকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বাড়ি থেকে করোনা পরীক্ষার একাধিক নমুনা মিলেছে। 

শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব জানিয়েছেন, মানুষের সচেতন হওয়া উচিত। এই সব পরীক্ষা শিলিগুড়ির বহু জায়গায় হয়। সেখানে গিয়ে করিয়ে আসা উচিত। ভুয়ো রিপোর্ট চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
Howrah News: ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের
ভারী বর্ষণে জলমগ্ন উত্তর হাওড়ার এই এলাকা, পুরসভাকে জানিয়েও মেলেনি সুরাহা, প্রতিবাদ-বিক্ষোভ স্থানীয়দের

ভিডিও

Suvendu Adhikari: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর
Kolkata News: খাবারে বিষ খুঁজতে রাজ্য জুড়ে অভিযান, কলকাতার একাধিক মলের ফুড কোর্ট, রেস্তোরাঁয় হানা
Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget