এক্সপ্লোর

Cracker Factory Fire: কেশিয়াড়িতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম ২

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৮টা নাগাদ বিকট শব্দে চমকে ওঠেন আনাড় গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পুলিন জানার বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বোমা তৈরি হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কারখানার বাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না বাজি কারখানার মালিকের।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ২ জন গুরুতর জখম হন। ক্ষতিগ্রস্ত পাশের একটি বাড়িও। ঘটনার পর থেকেই পলাতক বেআইনি বাজি কারখানার মালিক। বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বাড়ির সামনের অংশটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে দেওয়াল ৷ উড়ে গিয়েছে অ্যাসবেস্টসের ছাউনি ৷ দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে জিনিসপত্র ৷

বুধবার সকাল সাড়ে ৮টা। বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির আনাড় গ্রাম। দেখা যায়, স্থানীয় বাসিন্দা পুলিন জানার বাড়ির সামনে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গুরুতর জখম হন ২ জন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করেন। গ্রামবাসীদের অভিযোগ, বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি হচ্ছিল। সেই বোমা ফেটেই ২ জন আহত হন। পুলিশের বিরুদ্ধে উদাসীনতারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এক বাসিন্দার কথায়, ‘‘বোমা, বাজি তৈরি হচ্ছিল ৷ সেই সময়ে বিস্ফোরণ হওয়াতে ২ জন আহত হয়েছেন ৷ এর আগেও বারবার ঘটেছে এমন ঘটনা ৷’’

কেশিয়াড়ির আরেক বাসিন্দার কথায়, ‘‘দীর্ঘদিন ধরে চলছে ৷ পুলিশ ঘুষ খাচ্ছে ৷ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷’ বিধানসভা ভোটের মুখে বাজি কারখানায় বিস্ফোরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মণ্ডল সভাপতি সনাতন দলুইয়ের কথায়, ‘‘২ কিলোমিটার দূরে আওয়াজ পেয়েছি। বাজি তৈরি হলে তীব্রতা এতটা বেশি হবে। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে ৷’’

তৃণমূলের পাল্টা কটাক্ষ, ভোটের জন্য দুর্ঘটনার পিছনেও রাজনীতি খোঁজে গেরুয়া শিবির। কেশিয়াড়ির তৃণমূ ব্লক সভাপতি অশোক রাউত বলেন, ‘‘যে কোনও দুর্ঘটনায় বিজেপি রাজনীতি খোঁজে।কেউ না কেউ দায়ী ৷’’

 

অন্যদিকে, পুলিশ জানিয়েছে,বাজি তৈরির সরঞ্জাম ও মশলা উদ্ধার হয়েছে। বাজি কারখানার মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে খবর, বেআইনি বাজি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছেন কারখানার মালিক। তারপরও কীভাবে এই কারবার চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget