এক্সপ্লোর

উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বহু এলাকা জলমগ্ন

কলকাতা: সিউড়ির তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় নতুন করে জলবন্দি হয়েছে বীরভূমের মহম্মদবাজার ব্লকের ১৫টি গ্রাম। গ্রামে জল ঢুকে পড়ায় নামানো হয়েছে নৌকা। গতকাল রাতে তিলপাড়া ব্যারেজ থেকে ২২০০ কিউসেক জল ছাড়া হয়। সেচ দফতর সূত্রে খবর, ম্যাসাঞ্জোর বাঁধ থেকে জল ছাড়ায় ব্যারেজের জলস্তর বেড়ে যায়। এর জেরেই গতকাল জল ছাড়া হয়েছে বলে দাবি করেছে সেচ দফতর। অন্যদিকে, গত দু’দিন ধরে ফের বৃষ্টি হওয়ায় জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গিয়েছে। flood--3 আসা যাক উত্তরবঙ্গের কথায়। উত্তর দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রায়গঞ্জ, সুদর্শনপুর সহ জেলার ৯টি ব্লক জলমগ্ন হয়ে পড়েছে। ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে কোমর সমান জল থাকায় বন্ধ যান চলাচল। ফলে উত্তরবঙ্গের অন্যান্য জেলা এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একাধিক স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। মুর্শিদাবাদের নিশিন্দায় ফরাক্কা-ঝাড়খণ্ডগামী রাস্তার উপর দিয়ে বইছে পাহাড়ি নদীর জল। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় নিশিন্দায় আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক। নদীর জল ঢুকতে শুরু করায় বন্ধ রাখা হয়েছে স্কুলগুলি। এছাড়াও জেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। জলবন্দি মুর্শিদাবাদের ১৫টি গ্রামের বাসিন্দারা। মালদার কালিয়াচকে গঙ্গা ভাঙনের জেরে আতঙ্ক ছড়িয়েছে। ভাঙনের জেরে কালিয়াচক ২ নম্বর ব্লকের শোভাপুর, পারদেওয়াপুর এলাকার বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সেচ দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। বৃষ্টি বন্ধ হলেও কোচবিহারে দুর্ভোগ অব্যাহত। গত কয়েক দিনের বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ধসে যাওয়ায় বাসিন্দারা ত্রাণ শিবির এবং উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তবে ৫১৭টি ত্রাণ শিবির খুলেছে জেলা প্রশাসন। flood--5 বৃষ্টি বন্ধ হওয়ায় আলিপুরদুয়ার পুর এলাকার সমস্ত ওয়ার্ডের জল নামতে শুরু করেছে। নদীগুলির জলস্তরও বিপদ সীমার নীচে রয়েছে। জল সরে যাওয়ায় ত্রাণ শিবির থেকে ঘরে ফিরছেন বাসিন্দারা। তবে এলাকায় পানীয় জলের অভাব রয়েছে। বাড়ছে জলবাহিত রোগের আশঙ্কা। flood--1

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের
BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget