এক্সপ্লোর

US Israel strikes on Iran: আমেরিকার অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানে হামলা ইরানের, অবতরণের কথা স্বীকার

US Israel strikes on Iran Updates: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের ২১তম দিন।

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ভয়াবহ যুদ্ধের ২১তম দিন। সংঘাত মেটার কোনও লক্ষণই নেই।উল্টে আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ইজরায়েল-আমেরিকার ঘাঁটিতে লাগাতার ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে যাচ্ছে ইরাক। ইজরায়েলের হাইফায় তেল শোধনাগারকে লক্ষ্য করা হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করেছে আমেরিকার F-35 যুদ্ধবিমানে হামলা চালিয়েছে তাঁরা। F-35 যুদ্ধবিমানের জরুরি অবতরণের কথা স্বীকার করেছে আমেরিকা। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির মধ্যে F-35 অন্যতম।

আরও পড়ুন, কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ

পশ্চিম এশিয়ায় সংঘাত অব্যহত। নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিয়েছে ইরান। প্রতিশোধ নিতে ইতিমধ্যেই কাতারে বিশ্বের বৃহত্তম LNG সরবরাহ কেন্দ্র রাস লাফান এবং রিয়াধের তৈল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। অন্যদিকে, ইজরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা ইরানের নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননেও আক্রমণ জারি রেখেছে ইজরায়েল। পশ্চিম এশিয়াজুড়ে সংঘর্ষে তেল ও গ্যাসক্ষেত্রগুলিতে একের পর এক হামলার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বর্তমানে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে গেছে। 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে সরাসরি প্রভাব পড়েছে ভারতে। এদিন সার্বিক পরিস্থিতি নিয়ে সংসদের উভয় কক্ষে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী। কিন্তু এতে সন্তুষ্ট নয় বিরোধী শিবির। তাদের দাবি, এই নিয়ে সংসদে আলোচনা করতে হবে। এই ইস্যুতে এদিন সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল। পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ইতিমধ্য়েই ভারতে এসে পড়েছে..এক ধাক্কায় ভারতে ঘরোয়া রান্নার গ্য়াস ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। হু হু করে পড়ছে শেয়ার বাজার। ডলারের তুলনায় টাকা বেনজিরভাবে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে।

মোদি সরকার দাবি করছে, এখনও অবধি কোনও সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে। তেল কিংবা গ্য়াসের কোনও অভাব নেই। কিন্তু বিরোধীদের দাবি, বাস্তব সম্পূর্ণ অন্য় কথা বলছে।তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে, দেশকে সঙ্কটে ঠেলে দিচ্ছেন নরেন্দ্র মোদি। এই নিয়েই এদিন সংসদের বাইরে সোচ্চার হয় বিরোধীরা। বিক্ষোভ দেখায় কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল সহ বিরোধী দলগুলি।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দেন বিদেশমন্ত্রী। তাঁর বক্তব্য চলাকালীন লোকসভায় তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বিরোধীরা। বিদেশমন্ত্রী  এস জয়শঙ্কর বলেন, ভারত শান্তির পক্ষে এবং আলোচনা ও কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানায়। আমরা উত্তেজনা হ্রাস, সংযম এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে। সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে আগে। এই লক্ষ্যে আমরা সেখানকার সরকারের সঙ্গে সাথে কাজ চালিয়ে যাব। জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য-সহ আমাদের জাতীয় স্বার্থ সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

ভিডিও

Fake Birth Certificate Row in Bengal | পঞ্চায়েত প্রধান, পুরপ্রধানদের রেজিস্ট্রারের ভূমিকা বাতিল, পোস্ট করে জানালেন মুখ্য়মন্ত্রী
NEET Protest in Kolkata | ধর্মতলায় অশান্তি পাকালো কারা? CM Suvendu Adhikari বললেন,
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata |
NEET Protest in Kolkata | দিল্লির বিক্ষোভের আঁচ শহর কলকাতাতেও, তারপরই ধুন্ধুমার ধর্মতলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget