এক্সপ্লোর

Abhijit Mukherjee: আজই সম্ভবত তৃণমূলে যোগ দিচ্ছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়

আজ বিকেল ৪টেয় তৃণমূলে যোগ দেওয়ার কথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের...

কলকাতা:  সম্ভবত আজই তৃণমূলে যোগ দিচ্ছেন জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। কয়েকদিন ধরেই তৃণমূলের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্রের। আজ বিকেল ৪টেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের।

রক্ত ক্ষরণ হতে হতে, এবারের ভোটে রক্তশূন্য হয়েছে কংগ্রেস। ২০১৬-র বিধানসভা ভোটের পর প্রধান বিরোধী দলের তকমা পাওয়া হাত-শিবির, এবার খালি হাতে ফিরেছে। বাম ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়াই করেও একটিও আসন পায়নি কংগ্রেস।

দলের এই শোচনীয় পরাজয় নিয়ে প্রশ্ন তুলে গতমাসে সরব হয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি-পুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।

প্রাক্তন সাংসদ যখন হারের কারণ নিয়ে প্রশ্ন তুলছেন, তখন আরও একটি ঘটনা সামনে আসতেই অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়ের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। ওই সময়ে রাজ্যের দুই মন্ত্রী ও তৃণমূলের দুই সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

মুর্শিদাবাদের জঙ্গিপুর ভবনের এই বৈঠক নিয়েও চর্চা শুরু হয়। তাহলে কি এবার তৃণমূলে আসছেন প্রণব-পুত্র? এই প্রসঙ্গে, মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দলের সাংসদ আবু তাহের খান বলেছিলেন, এখন তো বাংলায় আমরা চাইছি বিজেপি বিরোধী এবং সমস্ত দল গণতান্ত্রিপ্রিয় মানুষ দলে আসুন। দল সমৃদ্ধ হোক, কারন আগামী দিনের যে লড়াই তা আরও বড় লড়াই ভারতবর্ষ দখলের লড়াই।

যদিও সেই সময় সৌজন্য সাক্ষাৎ বলে জল্পনায় জল ঢালার চেষ্টা করেছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। কিন্তু, এখন সেই জল্পনা বাস্তবায়িত হতে চলেছে বলে রাজনৈতিক মহলের খবর। 

ভোটের পর হেভিওয়েটদের দলবদলের ঘটনা এর আগেও ঘটেছে। গতমাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু। ঠিক তার কয়েকদিন আগে, মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যেখান থেকে জল্পনার সূত্রপাত হয়। তার কয়েকদিনের মধ্যেই তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে সপুত্র মুকুলের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget