এক্সপ্লোর

Ghatal Flood Like Situation: জলের গ্রাসে সবকিছু, ঘাটালে আশ্রয় হারিয়ে বাড়ির ছাদে, ট্রাক্টরে গেরস্থের বসবাস

জলের তলায় বহু বাড়ি। আশ্রয় হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, কোথাও আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরই কারও কারও কাছে হয়ে উঠেছে, অস্থায়ী ঠিকানা। 


সোমনাথ দাস, ঘাটাল :
ক্রমেই ভয়াবহ হচ্ছে ঘাটালের বন্যা পরিস্থিতি। শিলাবতী নদীর জল ঢুকছে হু হু করে।  প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। যে দিকে চোখ যায় শুধু জল আর জল। মাথা দেখা যাচ্ছে গাছে। ঘর-বাড়ি জলের তলায়। প্রাণ বাঁচাতে গ্রামের মানুষ আশ্রয় নিয়েছে বাড়ির মাথায়।  গ্রামাঞ্চলে বহু পরিবার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। জল থইথই ঘাটাল পুর-এলাকাও। বেশ কয়েকটি জায়গায় শিলাবতীর বাঁধ ভেঙে জল ঢুকছে শহরে।  চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

জলের তলায় বহু বাড়ি। আশ্রয় হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, কোথাও আবার রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরই কারও কারও কাছে হয়ে উঠেছে, অস্থায়ী ঠিকানা।  চরম দুর্ভোগের মধ্যেই অনেক জায়গায় আবার ত্রাণ না পাওয়ার অভিযোগ। একটু ত্রাণের জন্য আকুল আর্তি মানুষের। 

শিলাবতীর জলে এখনই এমনই পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। ঘাটালের তিন নম্বর ওয়ার্ডে সামনে, দেখে মনে হবে ভেনিস, জল জমে এই অবস্থা, নৌকা-ডোঙায় করে যাচ্ছে, ত্রাণ শিবিরে অনেকের আশ্রয়। হাহাকার, খাবার জল নেই, তেষ্টা পেলে খাব কী? পুরসভার তরফে মিলেছে অল্প পরিমাণে পানীয় জল। বাড়িতে কেউ অসুস্থ হলেই, উদ্বেগ আরও বাড়ছে পরিজনদের। ঘাটালের ভাগীরথীপুর থেকে এমনই এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে এনডিআরএফ।

প্রতিবার বর্ষা এলেই এক ছবি। আর এতেই একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের কারও কারও দাবি, কেউ কোনও সাহায্য নিয়ে আসে না, ভোটের সময় আসে!! ঘাটাল শহরের পাশাপাশি জলের তলায় আশপাশের এলাকাও। প্রতিবার বর্ষা এলেই জলে ডোবে ঘাটাল। অন্যথা হয়নি এবারও। আর এতেই আরও একবার বিতর্ক তৈরি হয়েছে বহু চর্চিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। ফি বছর বর্ষা এলে, যার কথা শোনা যায়, কিন্তু বাস্তবে তার দেখা মেলে না!

এলাকার পরিস্থিতি কেমন, তা দেখতেই সোমবার দুর্গত এলাকায় যান পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। নৌকায় চড়ে ঘুরে দেখেন দুর্গত এলাকা। তুলে দেন ত্রাণ সামগ্রী। আর তখনই ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন অনেকেই। তিনিও বলেন, ত্রাণ নিয়ে সমস্যা আছে, সাহায্য করা হচ্ছে, পরিস্থিতি খুব খারাপ। 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget