এক্সপ্লোর

Bengal girl's 'game-changer mask' : আটকাবে ভাইরাস, ছাঁকবে ধুলো-বালি, দিগন্তিকার বানানো মাস্ককে কুর্নিশ গুগলেরও

দিগন্তিকার বানানো ভাইরাস প্রতিরোধক এই মাস্কে রয়েছে বিশেষ এক ধরণের কেমিক্যাল চেম্বার। যার সাহায্যে মাস্ক পরিহিত কারোর ক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় কোনওভাবে ভাইরাস বাতাসে ভেসে এলেও কেমিক্যাল চেম্বারে তা ধ্বংস হয়ে যাবে।

কমলকৃষ্ণ দে, মেমারি : করোনা সংক্রমিতের ক্ষেত্রে শরীরের বাইরে যাবে না ভাইরাস। আবার কোনওভাবেই বাইরে থাকা ভাইরাস শ্বাসের মাধ্যমে শরীরের প্রবেশ করবে না যিনি কোভিড আক্রান্ত নন, তার ক্ষেত্রে। বিশেষ ধরণের ভাইরাস প্রতিরোধকারী এক মাস্ক বানিয়ে গুগলের সেরার সেরাদের তালিকায় বাংলার মেয়ে। স্কুলের ফিজিক্সের পঠন-পাঠন ও উপস্থিতি বুদ্ধি, এই দুইয়ের সম্বলেই দৃষ্টান্ত তৈরি করেছেন পূর্ব বর্ধমানের মেমারির দিগন্তিকা বসু। 

মেমারির বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের দ্বাদশ শ্রেণির ছাত্রী দিগন্তিকার বানানো বিশেষ মাস্ক স্থান করে নিয়েছে গুগল আর্টস অ্যান্ড কালচারের সেরা দশ 'অনুপ্রেরণামূলক উদ্ভাবন'-র মধ্যে। 'কন্যাশ্রী' দিগন্তিকার বানানো এই মাস্কের বিশেষত্ব ঠিক কী!

দিগন্তিকার বানানো ভাইরাস প্রতিরোধক এই মাস্কে রয়েছে বিশেষ এক ধরণের কেমিক্যাল চেম্বার। যার সাহায্যে মাস্ক পরিহিত কারোর ক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় কোনওভাবে ভাইরাস বাতাসে ভেসে এলেও কেমিক্যাল চেম্বারে তা ধ্বংস হয়ে যাবে। আবার কোভিড আক্রান্ত কারোর ক্ষেত্রে একইভাবে চেম্বারে প্রথমে ভাইরাস ধ্বংস হয়ে যাওয়ায় তা আর বাতাসে গিয়ে মিশবে না। সঙ্গে আরও একটি এয়ার আইনাইজার অংশও রয়েছে মাস্কের সঙ্গে। যার সাহায্যে ধুলো-বালি ছেঁকে মুক্ত বাতাস নিতে সাহায্য করবে দিগন্তিকার তৈরি এই মাস্ক।

স্বীকৃতির পাশাপাশি গুগলের দাবি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই মাস্ককে দ্রুত বাজারজাত করার চেষ্টাও শুরু করছে। জানা গিয়েছে, এই বিশেষ ধরণের মাস্কের দাম হতে পারে ২৫০ টাকা।

ক্লাসে ফোরে পড়ার সময় সুন্দরবনের মানুষকে বাঘের শিকার থেকে বাঁচানোর লক্ষ্যে ৩৬০ ডিগ্রি দেখার কাজে ব্যবহার করা যায় এমন চশমা প্রথম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন দিগন্তিকা। তারপর একাধিক আবিষ্কার করেছেন তিনি। রাজ্যস্তরের গণ্ডি টপকে পাঁচটি জাতীয় ও একটি আন্তর্জদাতিক স্বীকৃতিও রয়েছে তাঁর।

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত ইউনাইটেড মাইন্ড চিলড্রেন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশমন পুরস্কারও পেয়েছে সে। গত মার্চে টানা মাস্ক পরার জেরে কানে তৈরি হওয়া ব্যথা কমানোর এক যন্ত্র তৈরি করে জাতীয় স্বীকৃতি পেয়েছিল সে। তবে আগেও একাধিক 'ইনোভেশন' ছাপিয়ে দিগন্তিকার তৈরি এই বিশেষ মাস্ক আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে দিগন্তিকাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
Jahangir Arrested : বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
Saugata Roy : 'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...
'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...
Agnimitra Paul : রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, কবে থেকে লাগু ?
রাস্তায় নোংরা আবর্জনা বা পান-গুটখার পিক ফেললেই জরিমানা, কবে থেকে লাগু ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget