এক্সপ্লোর

কেন্দ্রের আবেদনে সুর নরম মোর্চার, মঙ্গলবার থেকে যুব মোর্চার আমরণ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত

নয়াদিল্লি ও দার্জিলিং: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে কিছুটা হলেও সুর নরম করল মোর্চা। মঙ্গলবার থেকে তুলে নেওয়া হচ্ছে যুব মোর্চার অনশন। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বন্ধ চলবে। রবিবারই রাজনাথ সিংহর সঙ্গে বৈঠকে বসে গোর্খা জনমুক্তি মোর্চা এবং গোর্খাল্যান্ড আন্দোলন সমন্বয় কমিটি। তারপর রাজনাথ সিংহ এক বিবৃতিতে মোর্চার উদ্দেশ্যে আহ্বান জানান, অনশন এবং অনির্দিষ্টকালের বন্ধ তুলে নিতে। যাতে পাহাড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। এই প্রেক্ষিতে সোমবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং আবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে, তাঁর আহ্বানে মঙ্গলবার থেকে যুব মোর্চার অনশন তুলে নেওয়া হচ্ছে। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বনধ চলবে। রবিবার রাজনাথ সিংহর সঙ্গে বৈঠকের পরও মোর্চা নেতারা দাবি করেন, পৃথক গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হয়েছে। যদিও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি, পাহাড় নিয়ে আলোচনার জন্য রাজনাথ সিংহ নিজে কাউকে ডাকেননি। মোর্চা নেতত্ব এবং গোর্খাল্যান্ড সমন্বয় কমিটি তাঁর অ্যাপয়েন্টমেন্ট চায়। তাঁদের সময় দেওয়া হয় সৌজন্য সাক্ষাতের জন্য। বৈঠকের সময় পাহাড়ের নেতাদের সাফ জানিয়ে দেওয়া হয়, রাজ্যকে এড়িয়ে পাহাড় নিয়ে কোনও আলোচনাই হবে না। বৈঠকে দার্জিলিং নিয়ে কোনও আলোচনা করা হয়নি বলেও সূত্রের দাবি। সূত্রের দাবি, কেন্দ্রের এই মনোভাব দেখেই মোর্চা চাপে পড়ে যায়। সেই কারণেই কিছুটা সুর নরম করে তারা অনশন তোলার পথে হাঁটল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?
দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন ২০ 'বিদ্রোহী' তৃণমূল সাংসদদের বৈঠক ? বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হল ?
West Bengal News Live : স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
Jahangir Arrested : বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
Saugata Roy : 'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...
'দিল্লির কিছু বিজেপি নেতা অ্যাপ্রোচ করেছিলেন, তাঁদের বলে দিয়েছি...', যা বললেন TMC সাংসদ সৌগত রায়...

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget