এক্সপ্লোর

প্রকাশিত এবছরের উচ্চমাধ্যমিক ফল, প্রথম কলকাতার স্বাগতম

কলকাতা: মাধ্যমিকে কলকাতাকে টেক্কা দিয়েছিল জেলা। উচ্চ মাধ্যমিকে বাজিমাত করল শহর। প্রথম দশটি স্থানে রয়েছেন ৫৬ জন। যার মধ্যে কলকাতার ৭ ও নরেন্দ্রপুরের ৮ জন। এবছর উচ্চমাধ্যমিকে প্রথম স্বাগতম হালদার। কলকাতার পঞ্চসায়র শিক্ষা নিকেতনের ছাত্র স্বাগতমের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের বিচারে ৯৯। ৪৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনজন -- কোচবিহার জেনকিন্স হাইস্কুলের নভোনীল দেব, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের সঞ্জয় সরকার ও বালুরঘাট হাইস্কুলের স্বর্ণাভ নন্দী। তৃতীয় তথা রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম আরামবাগ গার্লস হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী নীলাঞ্জনা সাহা। প্রাপ্ত নম্বর ৪৯০। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে তিন ও পাঁচজন। ৪৮৯ নম্বর পেয়ে যৌথভাবে চতুর্থ হুগলির ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তেশ লালা, বাঁকুড়া গভর্নমেন্ট হাইস্কুলের দেবজ্যোতি চট্টোপাধ্যায়, কলকাতার  সাউথ পয়েন্ট হাইস্কুলের শমীক মজুমদার। যে পাঁচজন পঞ্চম স্থানে রয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৮। তাঁরা হলেন, বর্ধমানের ভাতার এমপি হাইস্কুলের ঋত্বিক পাল, হুগলির উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের নির্মাল্য ব্রহ্ম, কলকাতার সেন্ট লরেন্স হাইস্কুলের সৌম্যদীপ দাস ও অমর্ত্য চৌধুরী এবং স্কটিশচার্চ কলেজিয়েট স্কুলের ঋদ্ধ ঘোষ। কলকাতার উল্লেখযোগ্য ফল করেছে সাউথ পয়েন্ট, সেন্ট লরেন্স, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, বিটি রোড গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলের। প্রতিটি স্কুলেরই ২ জন করে পরীক্ষার্থী প্রথম দশে জায়গা করে নিয়েছে। উচ্চমাধ্যমিকে প্রথম দশে জায়গা পেয়েছে ৫৬ জন। যাদের মধ্যে কলকাতার ৯ পরীক্ষার্থী। এবারও মাত করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রথম দশের ৫৬ জনের মধ্যে আটজনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। আইএসসি-তে রাজ্যের যুগ্ম প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ছিল ৯৯.২৫ শতাংশ। উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী স্বাগতমের নম্বর ৯৯ শতাংশ। সার্বিক পাশের হারে মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও শীর্ষে পূর্ব মেদিনীপুর। কলকাতার স্থান তৃতীয়। এই প্রথম যে কোনও পাঁচটি বিষয়ের সেরা নম্বর যোগ হয়েছে মার্কশিটে। সংসদ জানিয়েছে, ৩০ দিনের মধ্যে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে। এবছর পাসের হার ৮৩.৬৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৭৯ হাজার ৪৫৩। সফল হয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৯৩০ জন। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেড়েছে। কমেছে ড্রপ আউটের সংখ্যা। এবছর ৭৬ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। এবছর প্রথম ডিভিশনে পাস করেছে ২ লক্ষ ৪২ হাজার ৭৪০ পরীক্ষার্থী।২০১৭ সালের উচ্চমাধ্যমিক শুরু ১৫ মার্চ, শেষ হবে ২৯ মার্চ। ধরা দিয়েছে সাফল্য। এবার এগিয়ে চলা স্বপ্ন পূরণের পথে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ১৫ মার্চ শুরু হবে। শেষ হবে ২৯ মার্চ। প্রথম সাত জন স্থানে কারা রয়েছে দেখব একনজরে-
  • স্বাগতম হালদার, পঞ্চসায়র শিক্ষা নিকেতন, ৪৯৫, ৯৯ শতাংশ প্রথম স্থান
  • দ্বিতীয় স্থানে রয়েছেন নভোনীল দেব, প্রাপ্ত নম্বর ৪৯২, কোচবিহার, জেনকিন্স স্কুল
  • নভনীলের সঙ্গে দ্বিতীয় হয়েছেন আরও দুজন
  • স্বর্ণাভ নন্দী, প্রাপ্ত নম্বর ৪৯২, বালুরঘাট হাইলস্কুলের ছাত্র স্বর্ণাভ
  • সঞ্জয় সরকার দ্বিতীয় হয়েছেন, প্রাপ্ত নম্বর ৪৯২, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের ছাত্র সঞ্জয়
  • তৃতীয় হয়েছেন নীলাঞ্জনা সাহা, প্রাপ্ত নম্বর ৪৯০, আরামবাগ বালিকা বিদ্যালয়ের ছাত্রী নীলাঞ্জনা
 
  • চতুর্থ হয়েছেন
দীপ্তেশ লালা, প্রাপ্ত ৪৮৯, ইটাচুনা শ্রীনারায়ণ স্কুলের ছাত্র দেবজ্যোতি চট্টোপাধ্যায়, ৪৮৯, বাঁকুড়া গর্ভমেন্ট হাইস্কুলের ছাত্র সৌমিক মজুমদার, ৪৮৯, সাউথ পয়েন্ট
  • পঞ্চম হয়েছেন
ঋত্বিক পাল, প্রাপ্ত নম্বর  ৪৮৮, ভাতার এম পি হাইস্কুল সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নম্বর ৪৮৮, সেন্ট লরেন্স নির্মাল্য ব্রক্ষ্ম, প্রাপ্ত ৪৮৮, উত্তরপাড়া গভর্মেন্ট হাইস্কুল অর্মত্য চৌধুরী, ৪৮৮, সেন্ট লরেন্স ঋদ্ধ ঘোষ, ৪৮৮স স্কটিশ চার্চ কলেজিয়েট
  • ষষ্ঠ হয়েছেন
তহমিনা পারভিন, ৪৮৭, মোহনা দাস, ৪৮৭ দিব্যকান্তি গলুই, ৪৮৭, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
  • সপ্তম হয়েছেন
সপ্তম সুহৃদ কর, ৪৮৬ সপ্তম, সৌমদীপ নন্দী, ৪৮৬, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সপ্তম প্রীতম সাহু, ৪৮৬, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ঋতঙ্কর কুমার, ৪৮৬   ভিডিওতে দেখুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, প্রথম , দ্বিতীয়, তৃতীয় কারা হল দেখে নিন            

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget