এক্সপ্লোর

ইলিশ-নিধনের নেপথ্য চিংড়ি!

কলকাতা: বর্ষা আছে। বৃষ্টি আছে। খিচুড়িও আছে। কিন্তু, ইলিশ নেই। কেমন লাগবে? কিংবা ধরুন, জামাই ষষ্ঠী। কিন্তু, মেনুতে ভাপা ইলিশ নেই। কেমন হবে? শুধু খাস বাঙাল নয়, এমন প্রশ্ন শুনে বহু ঘটিও বলবেন, এ আবার কেমন প্রশ্ন? এটা কখনও হয় নাকি? তাহলে শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দু’টি গবেষণা বলছে, আজ না হোক, কয়েক বছর পরে ইলিশবিলাসীদের জন্য এমন দুর্দিন আসতেই পারে! আর মারাত্মক বিষয় হল, বাঙালের গর্ব ইলিশের এই অবলুপ্তির জন্য দায়ী থাকবে তার চির প্রতিদ্বন্দ্বী ঘটির পছন্দ চিংড়ি! অর্থাৎ, ঘটি-বাঙাল, মোহনবাগান-ইস্টবেঙ্গলের সেই চির পরিচিত দ্বন্দ্ব এবার মাঠ ছেড়ে সোজা জলে! কিন্তু, এইটুকু চিংড়ি তার প্রতিদ্বন্দ্বী ইলিশকে একেবারে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে কীভাবে? কী বলছেন গবেষকরা? ইলিশ নোনা জল অর্থাৎ সমুদ্রের মাছ। কিন্তু, ডিম দিতে তারা আসে নদীর মিষ্টি জলে। বছরে দু’বার। বর্ষাকালে এবং শীতকালে। নদীতে ডিম দিয়ে আবার ফিরে যায় সমুদ্রে। গবেষকদের মতে, ইলিশের ডিমের সামনে মৃত্যুদূত হয়ে দাঁড়াচ্ছে নদীর মোহানায় পাতা সারি সারি বেহুন্দি এবং মশারি জাল। যা দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরার কাজ চলছে। গবেষকদের দাবি, ইলিশ খুব সুখী মাছ। চিংড়ি ধরার এই মশারি বা বেহুন্দি জালে ধাক্কা খেলেই ইলিশের ডিম নষ্ট হয়ে যায়। গবেষকদের চাঞ্চল্যকর দাবি, শুধু একটি চিংড়ির পোনা ধরতে ৩৭০ থেকে ৩৮০টি মাছ নষ্ট হয়। এর মধ্যে ৫০ থেকে ৬০টি ইলিশ মাছ থাকার সম্ভাবনা। ভাবুন, একটি বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়ে ৫০-৬০টি ইলিশ ডিমেই নষ্ট হয়ে যাচ্ছে! তাহলে চিংড়ি ধরার সারি সারি এই জালে ধাক্কা খেয়ে কত ইলিশ নষ্ট হতে পারে! গবেষকদের দাবি, এরকম চললে কয়েক বছর পর ইলিশ অবলুপ্ত হয়ে যেতে পারে। গবেষকদের এই আশঙ্কা যে একেবারে অমূলক নয়, তা বোঝা যায়। বাজারে পা রাখলেও। মাছ ব্যবসায়ীরা বলছেন, রুপোলি শস্যের জোগানে গত কয়েকবছর ধরে কার্যত খরা চলছে। ইলিশের অভাব ভাবাচ্ছে ক্রেতাদেরও। তাঁরা বলছেন, আগে ইলিশ বলতে বুঝতাম এক কেজি, দেড় কেজির। এখন সেরকম ইলিশের জোগান কোথায়? ইলিশবিলাসীরা এখন ভেবে পাচ্ছেন না, যদি চিংড়ি ধরতে গিয়ে ইলিশ এভাবে ডিমেই নষ্ট হয়ে যায়, তাহলে বর্ষার রোম্যান্টিসিজম আর কিছু অবশিষ্ট থাকবে কি? তার ওপর আবার কাটা ঘায়ে নুনের ছিটের মতো সেই ইলিশ নিধনের নেপথ্যে যখন চির প্রতিদ্বন্দ্বী চিংড়ি!  

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
'দরকারে পুলিশ পাঠাব বাড়ি থেকে তুলে নিয়ে আসতে..', কাকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপের ?
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, "কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর", ফোনে কথা বলে জানালেন আইজি, এবার SIT গঠন পুলিশের
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
গাড়িতে বসে অভিষেক, 'ফুটবোর্ডে দাঁড়িয়ে কীভাবে যেতে পারেন নিরাপত্তারক্ষী? ', নোটিস পেয়ে কী জবাব ?
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."

ভিডিও

TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget