এক্সপ্লোর

Kamarpukur Ramkrishna Math: করোনা আবহে কাল থেকে ভক্তদের জন্য বন্ধ হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠ

আগামীকাল, বুধবার থেকে বন্ধ হচ্ছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠের দরজা।

হুগলি: বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আগামীকাল, বুধবার থেকে বন্ধ হচ্ছে হুগলির কামারপুকুরের রামকৃষ্ণ মঠের দরজা। কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কামারপুকুরের রামকৃষ্ণ মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল সোমবার, ২৬ এপ্রিল থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়েছে বাগবাজারের মায়ের বাড়ি ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাগবাজার মায়ের বাড়ির দরজা ৷ এবার কামারপুকুরের রামকৃষ্ণ মঠেও করোনা আবহে ভক্তদের প্রবেশ নিষেধ করা হচ্ছে ৷ গত বছর (২০২০) করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার পর খোলা হয়েছিল মায়ের বাড়ির দরজা ৷ দূরত্ব-বিধি মেনে শুরু হয়েছিল দর্শন। অতিমারীর দাপটে ফের মন্দিরে ভক্তদের দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়তে থাকায়, ভক্ত ও দর্শনার্থীদের জন্য ফের একবার বন্ধ করে দেওয়া হয়েছে বাগবাজার মায়ের বাড়ি। 

করোনা আবহে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

গত বছর ২৫ মার্চ করোনা আবহে লকডাউন ঘোষণার পর দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। এরপর দেশজুড়ে আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর ১৫ জুন থেকে ফের বেলুড় মঠের দরজা খোলে সাধারণ দর্শনার্থীদের জন্য। এরপর মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী করোনা আক্রান্ত হওয়ায় ফের একবার সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। পরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সব রকম স্বাস্থ্যবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। তবে দর্শনার্থীদের জন্য চালু হয় বেশ কিছু বিধিনিষেধ। সব মন্দিরে প্রবেশাধিকার থাকলেও মন্দিরে বসা কিংবা মঠ চত্বরে সময় কাটানো, আরতি দর্শন, ভোগ খাওয়া বন্ধ রাখা হয়েছিল।

সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। রাজ্যে সরকার হাসপাতালের বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা-সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছে। এই সংকটের সময় মনে রাখা প্রয়োজন রাজ্যের হেল্পলাইন নম্বরগুলিও। গত বছর প্রথমবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। এই হেল্পলাইন এখনও বহাল। এই ইন্টিগ্রেডেট হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget