এক্সপ্লোর

Tarakeswar Temple: তারকেশ্বর মন্দিরে বাড়ানো হল দর্শনের সময়সীমা, নিষেধাজ্ঞা বহাল রইল গর্ভগৃহে প্রবেশে

গত বছর করোনা আবহে শ্রাবণী মেলা হয়নি, এবারে আয়োজন হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সোমনাথ মিত্র, হুগলি : তারকেশ্বর মন্দিরে দর্শনের সময়সীমা বাড়ানো হল। আজ থেকে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। তবে এখনই গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভক্তরা। বহাল থাকবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে সময়সীমা বাড়ানোর প্রচারও এলাকাজুড়ে করা হচ্ছে। পাশাপাশি সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে করোনা বিধিনিষেধ মেনে চলার ব্যাপারে।

আর একমাস পরেই শ্রাবণী মেলা শুরু হওয়ার কথা। লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে গতবছর করোনা আবহে মেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। এবার শ্রাবণী মেলার আয়োজন হবে কি না, তা এখনও জানানো হয়নি। মন্দিরের মোট ৪ টি গেটের মধ্যে ২ টি আপাতত খোলা থাকছে। কয়েকদিন আগে মন্দির খোলার সময়ের নিয়ম অনুযায়ী, গর্ভগৃহের বাইরে রাখা জায়গায় মন্দিরে আগম দর্শনার্থীরা জল-দুধ-বেলপাতা ঢেকে পুজো করতে পারবেন।

গোটা রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি প্রবলভাবে বেড়ে যাওয়ার পরই দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে। গত ৯ মে দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ করা হলেও জারি ছিল মন্দিরের নিত্যপুজোর যাবতীয় কাজ। তবে সংক্রমণের রাশ কমায় গত ৩ জুন থেকে ভক্তদের খুলেছিল মন্দির প্রাঙ্গন। প্রাথমিকভাবে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মন্দির খোলা থাকত। গতকাল পর্যন্তও সেই নিয়মই বহাল ছিল। কিন্তু করোনা নিম্নমুখী সংক্রমণের কথা মাথায় রেখে এবার মন্দির খোলা রাখাল সময়সীমা বাড়ানো হল।

মন্দিরে আগত দর্শনার্থীরা সময়সীমা বাড়ানোর জেরে স্বভাবতই খুশি। তাদের অনেকেরই মতে, মন্দির খোলা রাখার সময় বেড়ে যাওয়ায় একসঙ্গে অনেকের ভিড় হবে না। আর তার জেরে করোনা বিধি নিয়ম অনুযায়ী পালন করে পুজোর কাজও করা যাবে। তবে রাজ্যজুড়ে এখনও জারি রয়েছে বিধি নিষেধ। যার ফলে বন্ধ রয়েছে গণ পরিবহন। তাই বাস-ট্রেনের মতো যানবাহন বন্ধ থাকায় এমনিতেই মাঝে খুব একটা বেশি ভিড় হচ্ছে না তারকেশ্বর মন্দির প্রাঙ্গনে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget