এক্সপ্লোর

পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে ‘খুন’, ফেরার শ্বশুরবাড়ির সদস্যরা

উত্তর ২৪ পরগনা: একবিংশ শতাব্দীতেও পণপ্রথার অন্ধকার! আবারও পণের জন্য গৃহবধূকে খুনের অভিযোগ! এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার অশোকনগর! গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। বছর দুয়েক আগে উত্তর ২৪ পরগনার হাবড়ার রেশমা খাতুনের সঙ্গে অশোকনগরের খোশদেলপুরের বাসিন্দা হাবিবুর সাহাজির বিয়ে হয়। দম্পতির এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় পণ দেওয়া হলেও, প্রায়ই বিভিন্ন কারণে টাকা চেয়ে রেশমাকে চাপ দিতেন স্বামী হাবিবুর। বাপের বাড়িতে টাকার কথা না বললেই জুটত মার! এমনকী, বাপের বাড়ির তরফে কোনও উপহার দেওয়া হলেও, তা পছন্দ হয়নি বলেও রেশমার ওপর অত্যাচার করা হত বলে অভিযোগ। মৃতার পরিবারের দাবি, শনিবার বিকেলে ফোন করে হাবিবুর তাঁদের জানান, রেশমা গুরুতর অসুস্থ। তড়িঘড়ি বারাসত সদর হাসপাতালে পৌঁছন রেশমার বাবা আশরফ আলি। কিন্তু, ততক্ষণে মৃত্যু হয়েছে মেয়ের। এমনকী, শ্বশুরবাড়ির কাউকেই সেখানে দেখতে পাননি বলে অভিযোগ। রবিবার সকালে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় বধূহত্যার অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। পুলিশের প্রাথমিক অনুমান, পণের জন্য নির্যাতনের কারণেই সম্ভবত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন রেশমা। খুনের অভিযোগও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন রেশমার শ্বশুরবাড়ির সদস্যদের কাউকেই ঘরে পাওয়া যায়নি। তাঁরা পলাতক বলে দাবি পুলিশের। উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ। রাজ্যে একের পর এক বধূর মৃত্যুতে, বেশিরভাগ ক্ষেত্রেই পণের দাবিতে অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। কবে সারবে এই অসুখ? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget