এক্সপ্লোর

অস্ত্র কারখানা সরানোর ছক বানচাল পুলিশের, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র, তৈরির সরঞ্জাম, গ্রেফতার ১০

উত্তর ২৪ পরগনা: পরিকল্পনা ছিল, তপসিয়া রোড থেকে সরিয়ে অশোকনগরে নিয়ে যাওয়া হবে অস্ত্র কারখানা! কিন্তু পুলিশি তৎপরতায় ভেস্তে গেল অস্ত্র কারবারিদের সেই চেষ্টা! বমাল ধরা পড়ল অভিযুক্তরা! উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে, শনিবার রাতে অশোকনগরের একটি জায়গায় অস্ত্র কারখানা স্থানান্তর করা হতে পারে! সেই মতো মাটিয়াগাছায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, ৪টি লেদ মেশিন, ২টি ড্রিল মেশিন এবং একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত হয় ২টি মিনিডোর। অভিযানের সময়ই ওই বাড়ির বাসিন্দা এক মহিলা পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যান। ধরা পড়ে দশ জন। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি বিহার ও উত্তরপ্রদেশ। ৮ জন অস্ত্র তৈরি করত। বাকি ২ জন মিনিডোরের চালক। জেরায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ! ধৃতরা জানিয়েছে, এতদিন, তপসিয়া রোডে একটি লেদ কারখানার আড়ালে রমরমিয়ে অস্ত্র তৈরির কাজ চলছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে, তিলজলার, ১৬ ডি, সি এন রায় রোডের একটি আবাসনে আচমকা অভিযান চালায় পুলিশ। উদ্ধার ৮টি অত্যাধুনিক পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ধরা পড়ে চার জন। এই ঘটনার জেরে সতর্ক হয়ে যায় অস্ত্র কারবারিরা! শনিবার রাতে, তপসিয়া রোড থেকে অশোকনগরে এক আত্মীয়ের বাড়িতে অস্ত্র কারখানা সরানোর ছক কষে মালিক। পরিকল্পনামতো সব মালপত্রও পৌঁছে যায় সেখানে। কিন্তু তারপরই সেখানে হানা দেয় পুলিশ! সূত্রের খবর, অশোকনগরের পাশাপাশি নদিয়ায় আরেকটি অস্ত্র কারখানা তৈরির পরিকল্পনা ছিল ধৃতদের। তাদের কাছ থেকে পাওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে অস্ত্র কারখানা মালিকের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Brigade Rally : রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
রণক্ষেত্র গিরিশ পার্ক ! পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ; আহত ইন্সপেক্টর; মোদির সভার আগে চরম উত্তেজনা
PM Modi Rally: 'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
'চল্লিশ দিনের মধ্যে তৃণমূল নামক জঞ্জালের বিদায় হবে', ব্রিগেড সভা থেকে হুঁশিয়ারি সুকান্তর
LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget