এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যে ক্রস ভোটিং, বাড়তি পাঁচ অ বিজেপি বিধায়কের ভোট পেলেন কোবিন্দ

কলকাতা: শুক্রবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। তার ঠিক মুখে রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল। রাষ্ট্রপতি নির্বাচনে এ রাজ্যে চোখে পড়ল ক্রস ভোটিং। জনপ্রতিনিধিদের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ থেকে এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের ৬জন বিধায়কের ভোট পাওয়ার কথা ছিল। কারণ, এ রাজ্যে বিজেপির নিজস্ব ৩জন বিধায়ক রয়েছে। পাশাপাশি তাদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার রয়েছে ৩জন বিধায়ক। কিন্তু, ভোট গণণায় দেখা গেল কোবিন্দ পেয়েছেন ১১টি ভোট। অর্থাৎ ৫ জন এমন বিধায়ক রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছেন যাঁরা, বিজেপির নন। তবে, চমক শুধু ক্রস ভোটিংয়েই শেষ হয়নি। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গের ১১জন বিধায়কের ভোট বাতিল হয়েছে। গোটা দেশে বাতিলের সংখ্যাটা যেখানে ২১, সেখানে তার মধ্যে ১১জনই বঙ্গের। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর বঙ্গ রাজনীতিতে বড় প্রশ্ন হল, যে বিধায়করা নিজেদের দলের প্রার্থী মীরা কুমারকে ভোট দিলেন না, তাঁরা কী উদ্দেশ্যে এমনটা করলেন? আগামী দিনে রাজ্য রাজনীতি কি এর থেকে কোনও নয়া মোড় নিতে পারে? যে ২১জন বিধায়কের ভোট বাতিল হল, সেগুলিও হিসাব মতো মীরা কুমারের দিকেই যাওয়া উচিত ছিল। অর্থাৎ ভোট নষ্ট হল সেই মীরা কুমারেরই। শুধুমাত্র এ রাজ্য থেকেই এতসংখ্যক বিধায়কের ভোট বাতিল হওয়াটা কি কাকতালীয়? না কি এর নেপথ্যেও কোনও রাজনীতি আছে? কিন্তু, এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। কারণ, যে অবিজেপি বিধায়করা ক্রস ভোটিং করে মোদী সরকারের প্রার্থীকে ভোট দিলেন, তাঁদের নাম জানা সম্ভব নয়। কারণ, রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হয়। তবে, এটা বলাই যায় যে এই বিধায়করা তৃণমূল-বাম কিংবা কংগ্রেসের, অর্থাৎ যে দলগুলি মীরা কুমারকে সমর্থন করেছিল, তাদেরই কেউ মোদী সরকারের প্রার্থীকে ভোট দিয়েছেন। আর তাই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। পাল্টা তৃণমূল বলছে, আমাদের ২১১জন বিধায়ক ভোটের দিন এসেছিলেন। তাঁরা মীরা কুমারকেই ভোট দিয়েছেন। আর রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের ঘটনা সামনে আসার পর, কটাক্ষের সুর বিজেপির গলায়। তবে, রাষ্ট্রপতি নির্বাচনে কোনও দলই হুইপ জারি করে তাদের বিধায়ক বা সাংসদকে বাধ্য করতে পারে না, নিজেদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তাই ক্রস ভোটিং করা বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কোনও সংস্থান নেই। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget