এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এটা ম্যান মেড ক্রাইম’, বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসি-কে নিশানা মমতার

নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছেন,  যে ভাবে জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। এত জল আগে কখনও ছাড়া হয়নি। বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

কলকাতা: 'ম্যান মেড বন্যা'র অভিযোগ আগেই তুলেছিলেন। এবার বললেন ‘বিগ ক্রাইম’। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের ডিভিসি-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছেন,  যে ভাবে জল ছাড়া হয়েছে তা বড় অপরাধ। এত জল আগে কখনও ছাড়া হয়নি। বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির আরামবাগ-সহ ৮ জেলার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত বহু মানুষ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের ৮ জেলায় বন্যা পরিস্থিতির জন্য, ফের ডিভিসি-’কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বলেছেন, যেভাবে জল ছাড়া হয়েছে, এটা বিগ ক্রাইম। একসঙ্গে কত জল ছাড়া হয়েছে, যা জীবনে হয়নি। এবং আগে হয়েছে কিনা আমি জানি না, ম্যান মেড ফ্লাড আগে বলতাম আমি, সেদিন অনেকে আমাকে সমালোচনা করতেন। এটা ম্যান মেড ফ্লাড।

মুখ্যমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, প্রতিটা বাঁধ বা ব্যারাজের জল ধারনের একটা সীমা থাকে, তার থেকে জল বেড়ে গেলে, সেই ব্যারাজকে জল ছাড়তে হয়, না হলে ব্যারেজ ভেঙে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়।

এদিন মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকেও কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেছেন জলে দাঁড়িয়ে ফোটোশ্যুট করতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সেইসঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি। বলেছেন, রাজ্য সরকারকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি। এখন মমতা বলছেন কিছুই জানতেন না।

এদিন বেলা ১২টায় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উদয়নারায়ণপুর,হুগলি পুরশুড়া, খানাকুল, আরামবাগ,পূর্ব বর্ধমান,  বীরভূম...পশ্চিম বর্ধমান...বাঁকুড়া...পশ্চিম মেদিনীপুর...ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

মাঝে হুগলির আরামবাগে নেমে কালীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ক্ষয়ক্ষতি সম্পর্কে জেলা শাসক ও পুলিশসুপারের কাছ থেকে রিপোর্ট নেন।

এরপর প্লাবিত এলাকায় দাঁড়িয়েই ডিভিসি-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ডিভিসি’র কাছে ক্ষতিপূরণ চাইতে হতে পারে। কারণ বছরে যদি চার বার করে জল আসে। সব টাকা জলে চলে যাচ্ছে। একবার সারছে, তারপর ভাঙছে। চাষ করছে ভেসে যাচ্ছে, এটা কেন হবে? ঝাড়খণ্ড সরকারকে বলব আমাদের সঙ্গে একটা প্ল্যান করুক। আর কেন্দ্রীয় সরকার অবশ্যই মাস্টার প্ল্যান করুক। আর টাকা দিক। কেন্দ্রীয় সরকার আর ডিভিসি বারবার জল ছাড়বে আর মানুষকে জলে ডোবাবে তা কেন হবে?

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুভেন্দু বলেছেন, পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার।  বন্যা মোকাবিলায় প্রাক-বর্ষার যে কাজ হয়, এবারে মুখ্যমন্ত্রী তা করতে দেননি। কারণ, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য খরচ করতে হবে। সেজন্য ওই কাজ হয়নি। বাঁধগুলির অবস্থা বেহাল, অতিবর্ষণে দুর্বল বাঁধ ভেঙেছে। এরসঙ্গে ডিভিসি-র কোনও সম্পর্ক নেই।

এদিকে, দামোদর ভ্যালি কর্পোরেশনের দাবি, জল ছাড়ার কথা তারা আগেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল।ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রাজ্যকে তথ্য পাঠানো হয়েছিল বলে দাবি করেছে ডিভিসি কর্তৃপক্ষ।

তাদের বক্তব্য,জলাধার থেকে কত জল ছাড়া হবে তার সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশনস্ কমিটি। এতে কেন্দ্রীয় সরকার, ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা রয়েছেন।কখন কত জল ছাড়া হবে, এই কমিটিই সেই সিদ্ধান্ত নেয়।

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget