এক্সপ্লোর

Jhargram Elephant Attack: ঝাড়গ্রামে দাঁতালের আক্রমণে বনকর্মীর মৃত্যু, এলাকা দাপাচ্ছে ৪ হাতির দল, আতঙ্কে স্থানীয়রা

দাঁতালের আক্রমণে রবিবারের পর সোমবার পরপর দুদিনে দু’জনের মৃত্যু হল।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের আমলাচটিতে হাতির তাণ্ডব। দাঁতালের হানায় মৃত্যু হল বনকর্মীর। এখনও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৪টি হাতির একটি দল। আর যার জেরে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকা থেকে অন্য এলাকায় হাতির দলটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিক।

জঙ্গলমহলে ফের হাতির হানা। দাঁতালের আক্রমণে রবিবারের পর সোমবার পরপর দুদিনে দু’জনের মৃত্যু হল। হাতির তাণ্ডবে আতঙ্কে ঝাড়গ্রামের আমলাচটি এলাকা। বনদফতর সূত্রে খবর, দাঁতালের আক্রমণে মৃত্যু হয়েছে লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড বুদ্ধদেব শবরের। 

ঝাড়গ্রামের স্থানীয় বাসিন্দা জীতেন্দ্রনাথ মাহাতো বলেছেন, 'সোমবার সন্ধেয় দাঁতালের আক্রমণে মৃত্যু হয় লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড। আমরা সবাই আতঙ্কে আছি। হাতি দাপিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা।' অপর এক স্থানীয় বাসিন্দা শম্পা মাহাতোর গলাতেও আতঙ্কের সুর। তিনি বলেছেন,  'বনদফতর হাতি তাড়িয়ে দেয় কিন্তু আবার চলে এসে তাণ্ডব চালায়।' ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, ওই এলাকা থেকে অন্য এলাকায় হাতির দলটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে।  

কয়েকদিন আগেই, এক গ্রামবাসীকে শুঁড়ে তুলে আছড়ে মারে দাঁতাল। ঘটনার প্রতিবাদে সরব হন ঝাড়গ্রামের কলাবনির বাসিন্দারা। রাজ্য সড়ক আটকে ৩ ঘণ্টা বিক্ষোভ দেখান তারা। বন দফতর ও প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল। মৃতের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দিয়েছিলেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।

বন দফতর সূত্রে খবর, দলমা থেকে ঢুকে পড়া ৪-৫টি হাতি ঝাড়গ্রামে রয়ে গিয়েছে দীর্ঘদিন আগে থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই হাতিগুলি বাগানের আম-কাঁঠাল থেকে খেতের আলু-কপি, সাবাড় করছে দিনের পর দিন।- রবিবার হাতির হানায় কলাবনির বাসিন্দা বছর পঁয়ষট্টির পারু মাহাতো প্রাণ যাওয়ার পরই এলাকাবাসীর ক্ষোভ বেড়েছে। 

জাতীয় সড়ক অবরোধের সময় স্থানীয়দের অভিযোগ ছিল, বার বার বলা সত্ত্বেও ব্যবস্থা নেয়নি বন দফতর। পরে অবশ্য ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন তাঁরা। এবার এক বনকর্মী দাঁতালের তাণ্ডবে মারা যাওয়ায় ফের আতঙ্কে ভুগছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget