এক্সপ্লোর

জয়েন্ট ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির ফল প্রকাশ, প্রথম দশে পাঁচজনই কলকাতার

কলকাতা: জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ের মেধাতালিকায় দিল্লি বোর্ডের দাপট। পিছিয়ে উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা। প্রথম দশের মধ্যে পাঁচজনই কলকাতার। প্রথম হয়েছে রাজারহাটের ডিপিস মেগাসিটির যশবর্ধন দিদওয়ানিয়া। দ্বিতীয় কল্যাণীর সেন্ট্রাল মডেল স্কুলের অভিষেক দত্ত। তৃতীয় দুর্গাপুরের বিধানচন্দ্র ইনস্টিটিউশনের অর্পণ কোনার। দশে পাঁচ কলকাতা। জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম দশজনের মধ্যে পাঁচজনই শহরের। উচ্চমাধ্যমিককে পিছনে ফেলে দাপট দেখাল দিল্লি বোর্ডও। মেধাতালিকায় প্রথম দশে থাকা পড়ুয়াদের মধ্যে ৯ জনই দিল্লি বোর্ডের। মাত্র একজন পশ্চিমবঙ্গ বোর্ডের। এর মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম যশবর্ধন দিদওয়ানিয়াও। যশবর্ধন রাজারহাট ডিপিএস মেগাসিটির ছাত্র। হিন্দি সিনেমার অন্ধ ভক্ত যশবর্ধন আশা করেছিল, প্রথম কুড়ির মধ্যে তার নাম থাকবে। কিন্তু, রুপোলি পর্দার মতো ক্লাইম্যাক্সে যে এরকম রোমাঞ্চকর কিছু অপেক্ষা করছে, সেটা ভাবতে পারেনি সে। তবে ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট হলেও, যশবর্ধনের লক্ষ্য আইআইটি। ইঞ্জিনিয়ারিংয়ের মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণীর সেন্ট্রাল মডেল স্কুলের অভিষেক দত্ত। কোনওদিনই সেভাবে ঘড়ি ধরে পড়াশোনা করেনি। তবে যেটুকু করেছে, সেটা গভীর মনোযোগ দিয়ে। মার্কশিটেও তার ছাপ পড়েছে। নজর কেড়েছে দুর্গাপুর। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানেই রয়েছে সেখানকারই দু’টি স্কুলের পড়ুয়া। ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় হয়েছে দুর্গাপুরের বিধানচন্দ্র ইনস্টিটিউশনের অর্পণ কোনার। চতুর্থ স্থানে হেমশিলা মডেল স্কুলের শৌনক নাথ। পঞ্চম স্থানে এই স্কুলেরই আরেক ছাত্র সমন্বয় সাধু। ষষ্ঠ স্থানে বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র তমোঘ্ন ঘোষ। সপ্তম স্থানে ধানবাদের ডিএভি পাবলিক স্কুলের সুজয় ঘোষ। অষ্টম, নবম ও দশম তিন পড়ুয়াই আবার কলকাতার। ইঞ্জিনিয়ারিংয়ে অষ্টম হয়েছে পার্ক সার্কাসের ডন বসকো স্কুলের অর্কদেব সেনগুপ্ত। নবম ক্যালকাটা বয়েজ স্কুলের আকাশ মণ্ডল। দশম স্থানে রয়েছে বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলেরই আরেক পড়ুয়া ঐশিক পাঁজা। তবে ঐশিক ইতিমধ্যেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ভর্তি হয়ে গিয়েছে। তাঁর ইচ্ছে গবেষণা করে অধ্যাপনার পেশায় যাওয়া। এবার জয়েন্টে ইঞ্জিনিয়ারিংয়ে উত্তীর্ণের নিরিখেও কলকাতা শীর্ষে। উত্তীর্ণ প্রথম ১০ হাজার জনের মধ্যে তিন হাজার একশো একান্ন জনই কলকাতার। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা ও তৃতীয় স্থানে হাওড়া। আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য দিন ২২ ও ২৩ এপ্রিল।

সেরা শিরোনাম

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget