এক্সপ্লোর

করোনা আবহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে ২১ জুলাই, পালনের প্রস্তুতি দেশ জুড়ে

সর্বভারতীয় স্তরে মমতার বার্তা পৌঁছে দিতেই এই কৌশল তৃণমূলের। 

আশাবুল হোসেন, কলকাতা: ভার্চুয়ালি তৃণমূলের ২১ জুলাই, দেশ জুড়ে পালনের প্রস্তুতি। দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, ত্রিপুরায় ২১ জুলাই পালনের প্রস্তুতি। ভিন রাজ্যেও তৃণমূলনেত্রীর ভাষণের সম্প্রচারের চেষ্টা। সর্বভারতীয় স্তরে মমতার বার্তা পৌঁছে দিতেই এই কৌশল তৃণমূলের। 

করোনার কারণে এবারও ভার্চুয়াল মাধ্যমেই পালিত হবে তৃণমূলের একুশে জুলাই। এই নিয়ে দ্বিতীয় বছর। ভার্চুয়াল মাধ্যমেই বক্তব্য রাখবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই সে কথা নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “২১ জুলাইয়ের শহিদ দিবস আমাদের কাছে এক অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই দিনটিতে আমরা আমাদের ১৩ জন বীর শহীদ, যাঁদের ১৯৯৩ সালে রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছিল তাঁদের স্মরণ করি। এই দিনটিতে আমরা প্রতিবছর তাঁদের বীরের মৃত্যুবরণকে শ্রদ্ধা জানাই।“

একই সঙ্গে তিনি লিখেছিলেন, 'মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জিতে ঐতিহাসিকভাবে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার।  অতিমারী পরিস্থিতির কারণে ২১ জুলাই দুপুর ২-এ আমি ভার্চুয়াল মাধ্যমে আমার ভাই-বোনদের উদ্দেশে বক্তব্য রাখব।'

চলতি বছর ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ফল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মী, সদস্যদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোভিড পরিস্থিতিতে এখনই কেউ বিজয় উৎসব পালন করবেন না। ২১ জুলাই বিজয় উৎসব পালনের ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু করোনা পরিস্থিতিতে ২১ জুলাইয়েও সমাবেশ হচ্ছে না, তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্পষ্ট করে দিয়েছেন। তার আগের দিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, এবারও করোনা আবহে ভার্চুয়াল মাধ্যমেই ২১ জুলাইয়ের সমাবেশের আয়োজন করা হবে।

তখন বাম আমল, ১৯৯৩ সালে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে পশ্চিমবঙ্গে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তিনি। ১৯৯৩ সালের ২১ জুলাই কয়েক হাজার কংগ্রেস কর্মী রাস্তায় নামেন। অভিযোগ, ওই মিছিলের উপর নির্বিচারে গুলি চালানো হয়। তাতে ১৩ জন কংগ্রেস কর্মী নিহত হন বলে অভিযোগ। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget