এক্সপ্লোর

তৃণমূলকর্মী দাদার বেধড়ক মারধর, বিজেপি কর্মী ভাইয়ের মৃত্যুর অভিযোগ কাকদ্বীপে

অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মী দাদা দলের কয়েকজনকে নিয়ে ভাইয়ের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে প্রচণ্ড মারধর করা হয় বিজেপি কর্মীকে।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূলকর্মী দাদার বেধড়ক মারধরে বিজেপি কর্মী ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কোস্টাল থানা এলাকার মাঝেরগ্রামে। সমরেশ কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানার দশ নম্বর নাগেরমহলের বাসিন্দা। বিজেপির দাবি, ভোটের ফল ঘোষণার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন তিনি। গত ২০ জুলাই তিনি কাকদ্বীপের বাড়িতে বৃদ্ধ বাবার সঙ্গে দেখা করতে আসেন তিনি।

অভিযোগ, সেই সময়ে সমরেশের তৃণমূল কর্মী দাদা তাঁর দলের কয়েকজনকে সঙ্গে নিয়ে ভাইয়ের ওপর চড়াও হয়। রাস্তায় ফেলে প্রচণ্ড মারধর করা হয় ওই বিজেপি কর্মীকে। বাকি তৃণমূল কর্মী সংর্থকদের হাতেও আক্রান্ত হন বিজেপি সমর্থক সমরেশ পাল। 

জানা গিয়েছে, সমরেশের বড় দাদা অনিমেষ পাল, প্রতিবেশী উত্তম সাউ, অনাদি গায়েনসহ বেশ কয়েকজন এসে সমরেশকে ধরে বেধড়ক মারধর করে। কংক্রিটের রাস্তায় ঠেলে ফেলে দেওয়া হয় তাঁকে। মাথার পেছনের দিকটা ফেটে যায় সমরেশের। দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন তিনি। সেই সময়ে সমরেশের এক দিদি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এর পর মাথায় গুরুতর চোট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কয়েকটি হাসপাতাল ঘুরিয়ে শেষপর্যন্ত কলকাতার এক নার্সিংহোমে ভর্তি করা হয়। 

রবিবার ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশি টানাপোড়েনের জেরে দেহ পেতে বেশ কিছুটা সময় লেগেছে এদিন। সোমবার দেহ পৌঁছনর কথা থাকলেও, আজ মঙ্গলবার ভোরে তাঁর দেহ ফেরে গ্রামে। ইতিমধ্যেই পুলিশ মৃত সমরেশের দাদাকে গ্রেফতার করেছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। 

উল্লেখ্য, ইতিমধ্য়েই মৃত সমরেশের বাড়িতে পৌঁছে গিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য সমরেশের বাড়ি এবং আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সমরেশের মৃত্যু ঘিরে দুই দলের মধ্যে কোনও রকম উত্তেজনা যাতে না ছড়ায় তাতেই এই সতর্কতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget