এক্সপ্লোর

Murshidabad: ভাইয়ের হাতে খুন দাদা, চাঞ্চল্য ছড়াল কান্দিতে

কান্দি থানার অন্তর্গত জীবন্তির দুর্গাপুর গ্রামে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। যার জন্য দাদাকে খুন করল ভাই। মৃতের নাম ইন্তাজুল সেখ। কান্দি থানার পুলিশ  মূল অভিযুক্ত নারাজুল সেখকে গ্রেফতার করেছে।

রাজীব চৌধুরী, কান্দি: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। যার জন্য দাদাকে খুন করল ভাই। মৃতের নাম ইন্তাজুল সেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি থানার অন্তর্গত জীবন্তির দুর্গাপুর গ্রামে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে খবর, সৌদি আরব থেকে কান্দিতে বাড়ি ফিরেছিল ইন্তাজুল। অভিযুক্ত ছোট ভাই নারাজুল সেখ ইন্তাজুলের সৎ ভাই বলে জানা গিয়েছে। তার সঙ্গে ইন্তাজুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই ঘটনাই বাড়ি ফেরার পরে জানতে পারে ইন্তাজুল। তখনই এই সম্পর্কের তীব্র প্রতিবাদ করে বসে সে। তাতেই দাদার প্রতি ক্ষুব্ধ হয়ে যায় ভাই নারাজুল। সম্পর্ক থেকে বেরিয়ে আসবে না বলেও জানায় সে। কিন্তু তাতে কোনওভাবেই ঝামেলা কমছে না দেখেই এমন সিদ্ধান্ত নেয় নারাজুল, বলে মনে করছে পরিবার। 

পুলিশ সূত্রে খবর, দাদাকে কুপিয়ে খুন করেছে নারাজুল। রক্তাক্ত অবস্থায় এদিন ইন্তাজুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, গত আট বছর আগে বিয়ে হয় ইন্তাজুল সেখের। বিয়ের পরই কাজের সূত্রে বিদেশ চলে যেতে হয় তাঁকে। দীর্ঘদিন ধরে কর্মসূত্রে সৌদিতে ছিলেন মৃত ইন্তাজুল। কিন্তু ১৫ দিন আগেই বাড়ি ফিরে এসেছিলেন। বাড়ি ফিরেই জানতে পারেন ভাইয়ের সঙ্গে নিজের স্ত্রীয়ের অবৈধ সম্পর্কের কথা। মঙ্গলবার রাত নটা নাগাদ ইন্তাজুলকে নারাজুল বাড়ির উঠোনেই খুন করে বলে অভিযোগ পরিবার সূত্রে। গোটা ঘটনায় হইচই পরে গিয়েছে এলাকায়। ইন্তাজুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পরেন আত্মীয় সজনরা। পরিবারের তরফে  অভিযুক্তদের ফাঁসির দাবি করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ  মূল অভিযুক্ত নারাজুল সেখকে গ্রেফতার করেছে। তবে ঘটনার পর থেকেই পলাতক মৃতের স্ত্রী। আপাতত ঘটনার আরও তদন্ত শুরু করেছে পুলিশ। ইন্তাজুলের স্ত্রীয়েরও খোঁজ করছে পুলিশ। এছাড়া নারাজুলকে জেরা করে খুনের অন্য কোনও মোটিভ রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget